যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করল হামাস
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
গত মঙ্গলবার হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালেহ আল আরুরিকে লেবাবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। এরপরই এই সিদ্ধান্ত নেয় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “হামাস দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির অথবা জিম্মি মুক্তির আলোচনা স্থগিতের সিদ্ধান্তের ব্যাপারে মধ্যস্থতাকারীদের অবহিত করেছে।”
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। ২৮ অক্টোবর থেকে শুরু হয় স্থল অভিযান। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৬০ হাজার।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।