যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পদত্যাগের বিষয়ে কোন 'আল্টিমেটাম' দেয়নি -যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে (বাংলাদেশের) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার কোন 'আল্টিমেটাম' দেওয়া হয়নি। ভয়েস অফ আমেরিকার প্রশ্নের জবাবে ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র একথা জানায়।
ভারতীয় একটি সংবাদ পোর্টালে ১৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সফররত ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সাথে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের যে বৈঠক হয়, সে বৈঠকে বাংলাদেশের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয় যে যুক্তরাষ্ট্র চায়, ৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে পদত্যাগ করে দায়িত্বভার জাতীয় সংসদের স্পীকারের হাতে তুলে দেয়। এই ব্যাপারে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানায়, "এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে কোন আল্টিমেটাম দেয়নি। যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে কোন বিশেষ দলকে সমর্থন করে না। "
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে আরও বলে, আগামী নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয় সেজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে।
সে বলে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোমেনের সাথে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আখতারের ১৬ অক্টোবরের বৈঠকে নির্বাচন ও আফরিন আখতারের কক্সবাজার সফরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। "তবে, আফরিন আখতার আল্টিমেটাম দিয়েছেন বলে যে রিপোর্টটি বের হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা," বলে পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
এর আগে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং-এ প্রধানমন্ত্রীর পদত্যাগের ৩ নভেম্বরের ডেডলাইন নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলে, "কোন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমরা কোন পক্ষ নেই না। ”
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।