যুক্তরাষ্ট্র থেকে ১৯৮ কোটি ডলারের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কিনছে কুয়েত
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কুয়েতের কাছে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ও এ সংক্রান্ত সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১৯৮ কোটি মার্কিন ডলার (১.৯৮ বিলিয়ন)। গত জুমুয়াবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির আওতায় কুয়েতকে রোডরানার-মিউনিশন এবং অ্যানভিল-কাইনেটিক ড্রোন বিধ্বংসী ব্যবস্থা দেওয়া হবে। এছাড়া লঞ্চ বক্স, ল্যাটিস কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, দূরপাল্লার সেন্ট্রি টাওয়ার, সামুদ্রিক সেন্ট্রি টাওয়ার, পালসার ইলেক্ট্রোম্যাগনেটিক যুদ্ধ ব্যবস্থা এবং কৌশলগত পরিচালনা কেন্দ্রসহ অন্যান্য সরঞ্জাম ও সহায়তা পরিষেবা এই চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এই বিক্রি চালকবিহীন আকাশযানের বিরুদ্ধে ইলেকট্রনিক এবং কাইনেটিক প্রতিরোধ সক্ষমতা প্রদান করবে। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় কুয়েতের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’
বিবৃতিতে আরও জানানো হয়, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। কারণ এটি এমন একটি প্রধান মিত্র দেশকে শক্তিশালী করবে, যারা ন্যাটো সদস্য না হলেও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি বাতিল করল মার্কিন আদালত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাকাশ স্টেশনে ছিদ্র, চলছে মেরামতের কাজ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“লেবাননে ইসরায়েলের অবস্থান সংকটপূর্ণ”
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের হাতে ধ্বংস হওয়ার পূর্বমুহুর্তে দখলদারদের যুদ্ধযান।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাঁস হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পুড়ে ছাই হওয়ার প্রামাণ্যচিত্র
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)