যুক্তরাষ্ট্র-কানাডায় বঙ্গবন্ধুর খুনিরা প্রটেকশনে ঘুরে বেড়াচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র এবং কানাডা মানবতার কথা বললেও বঙ্গবন্ধুর খুনিরা নিরাপদেই সেখানে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ফরেন সার্ভিস একাডেমীতে শোকাবহ আগস্ট উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আছে বঙ্গবন্ধুর দুই খুনি। বারবার বলার পরও তারা খুনিদের ফেরত দেয় না। তারা আবার মানবতার কথা বলে। তাদের দেশে তাদের প্রোটেকশনে খুনিরা ঘুরে বেড়াচ্ছ।
দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা কোনো না কোনো বাহানা করে নুর চৌধুরীকে ফেরত দেয় না। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে আইনের শাসন আছে, তারা খুনিদের আশ্রয় দেয়। এটা দুঃখজনক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।