যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-টর্নেডোর আঘাতে নিহত ১৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। দেশটির টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো এবং আরও বেশ কিছু ছোট-বড় ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চলছে। স্থানীয় সময় শনিবার শেষের দিকে ঝড় আঘাত হানার পর থেকে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে। এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার রাতে ওকলাহোমা অঙ্গরাজ্যের মায়েস কাউন্টিতে ঝড়ের আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে আরকানসাসে রোববার সকালে ঝড়ের আঘাতে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ-পালা উপড়ে গেছে।
এছাড়া অনেক এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বেশ কিছু এলাকায় এখনও টর্নেডোর সতর্কতা জারি রয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।