যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অগণিত, ব্যাপক ক্ষয়ক্ষতি
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট একটি শহরের মধ্য দিয়ে চলে যাওয়া শক্তিশালী এক টর্নেডোতে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রিনফিল্ড শহর থেকে আসা ছবিগুলোতে দেখা গেছে, টর্নেডোটির গমনপথ বরাবর সবকিছু ধ্বংস হয়ে গেছে, বাড়িগুলো গুড়ো গুড়ো হয়ে গেছে আর ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ কয়েকটি বায়ুকল ভেঙ্গে পড়েছে।
গ্রিনফিল্ডে সন্ধ্যাকালীন এক সংবাদ সম্মেলনে আইওয়া অঙ্গরাজ্য টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট অ্যালেক্স বলেছে, “টর্নেডোটি এই শহরের একটি বড় অংশ ধ্বংস করে দিয়েছে। এর তা-বে ভাবনার বাইরে প্রাণহানি হয়েছে। টর্নেডোয় গ্রিনফিল্ডের অন্তত শতাধিক বাসিন্দা আহত হয়েছে।” তবে সে নিহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।
ঝড়ে প্রায় ২০০০ বাসিন্দার শহরটির স্থানীয় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। সামাজিক মাধ্যমে আসা সংবাদগুলোতে দেখা গেছে, একাধিক পেট্রল পাম্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে থাকা গাড়িগুলো চূর্ণ হয়ে গেছে।
গভর্নর রেনল্ডস অঙ্গরাজ্যের ১৫টি কাউন্টিতে ‘জরুরি দুর্যোগ অবস্থা’ ঘোষণা করেছে।
এছাড়া অ্যাডাম কাউন্টিতে ২৫তলা সমান উঁচু অন্তত তিনটি বায়ুকল (টারবাইন) প্রায় দুই টুকরো হয়ে ভেঙে পড়েছে। এরমধ্যে একটিতে আগুন ধরে গিয়েছিল বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। পার্শ্ববর্তী অ্যাডায়ার কাউন্টিতে আরও বেশ কয়েকটি বায়ুকল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।