যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে মশাবাহিত বিরল রোগ, নেই চিকিৎসা
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ারের ইস্টার্ন ইক্যুইন এনসেফালাইটিস (ইইই) ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছে। এটি মশাবাহিত অত্যন্ত বিরল একটি রোগ। এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা নেই। এতে আক্রান্ত হলে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে ৩০ শতাংশ।
নিউ হ্যাম্পশায়ারের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (ডিএইচএইচএস) এক বিবৃতিতে বলেছে, হ্যাম্পস্টেড শহরের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সম্প্রতি স্নায়ুতন্ত্রের গুরুতর অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। পরে সে মারা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারে মানুষের মধ্যে ইইই সংক্রমণের সবশেষ ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে। তখন ডিএইচএইচএস তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত করেছিল, যার মধ্যে দুজনই মারা যায়।
ইইই’র ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে সম্প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলো যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের কর্মকর্তারা। তার মধ্যেই আরেকটি অঙ্গরাজ্যে নতুন আক্রমণ ও মৃত্যুর খবর সামনে এলো।
নিউ ইংল্যান্ড কর্মকর্তাদের বিশ্বাস, পানিবায়ু পরিবর্তনের কারণে প্রাণঘাতী এই ভাইরাস আরও বাড়তে পারে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।