যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, আন্দোলনে ভারতীয় কৃষকরা
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির বিরোধিতায় রাস্তায় নামার ডাক দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ কৃষক সংগঠন সম্মিলিত কৃষক মোর্চা। ২০২১ সালে এই সংগঠনটিই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারে মোদীর সরকারকে বাধ্য করেছিল।
ভারতীয় কৃষক সমাজের উদ্বেগ যে, মোদী সরকার কৃষিক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে অনেক ছাড় দিয়েছে।
সম্মিলিত কৃষক মোর্চার জ্যেষ্ঠ নেতা অবিক সাহা বলেছে, বাণিজ্য আলোচনায় কৃষি ছিল এক ধরনের নিষিদ্ধ বিষয়। এই সরকার সেই নিষেধ ভেঙেছে। তাই এই সরকারকে বিদায় নিতে হবে।
এদিকে, কৃষকদের উদ্বেগ কমানোর চেষ্টা করেছে ভারত সরকার। বাণিজ্যমন্ত্রী পীযূষ বারবার বলেছে, দুধ ও পোলট্রিসহ সংবেদনশীল কৃষিপণ্য আলোচনার বাইরে রাখা হয়েছে। সে আরও বলেছে, যুক্তরাষ্ট্র থেকে জিন প্রকৌশলের মাধ্যমে পরিবর্তিত (জিএম) ফসলের আমদানি নিয়ে কোনো ছাড় দেওয়া হয়নি, যা আলোচনার সময় ভারতের জন্য লাল রেখা ছিল।
তবুও, ডিডিজিএসের আমদানি, যা মূলত যুক্তরাষ্ট্রের জিএম কর্ণ থেকে তৈরি, কার্যত বাজারে জিএম উপাদান প্রবেশের সুযোগ দিচ্ছে। সাহার মতে, এটি যুক্তরাষ্ট্রকে প্রথমে দরজা খুলে দিতে ও পরে সেটি পুরোপুরি খুলতে সুযোগ দিয়েছে।
ভারতের বিরোধী দল কংগ্রেসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় কংগ্রেসের মুখপাত্র জয়রাম গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বলেছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ‘দরজা খোলার সুযোগ’ দিচ্ছে। সে পোস্টে লিখেছে, ভারত মার্কিন কৃষকদের সুবিধার জন্য আমদানি শুল্ক কমাবে, যা ভারতীয় কৃষকদের ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়াবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)