খৃস্টানদের ঈমান বিধ্বংসী ছদ্মবেশ:
ফরিদপুরের ঘটনার আড়ালে গভীর চক্রান্ত?
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মসজিদের মেহরাবে দাঁড়িয়ে খ্রিষ্টধর্ম প্রচারের যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তা নিছক বিচ্ছিন্ন কোনো অপরাধ নয় বলে মনে করছেন অনেকে। এর পেছনে একটি সুসংগঠিত ‘ইনসাইডার মুভমেন্ট’ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা মিশনারিদের তৈরি এই গোপন কৌশল অনুযায়ী, প্রচারকারীরা মুসলিম নাম ধারণ করে, দাড়ি-টুপি ও জুব্বা পরে অত্যন্ত সূক্ষ্মভাবে সাধারণ মুসলিমদের মাঝে মিশে যায়।
ছদ্মবেশী প্রচারকদের চেনার উপায় সম্পর্কে ইসলামী বিশেষজ্ঞরা কয়েকটি ধারণা দিয়েছেন।
১. কুরআন শরীফের অপব্যাখ্যা: এদের প্রধান কৌশল হলো সরাসরি বাইবেল বা খ্রিষ্টধর্মের বিষয়ে কথা না বলা। বরং তারা কুরআন শরীফ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা দিয়ে আলোচনা শুরু করে এবং ধীরে ধীরে কুফরি মতবাদের দিকে মানুষকে টেনে নিয়ে যায়।
২. অস্বাভাবিক অর্থায়ন: এদের জীবনযাপন বা হঠাৎ করে বড় অঙ্কের অনুদান দেওয়ার উৎসের পেছনে প্রায়শই রহস্য থাকে। তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠলে তারা এড়িয়ে চলে।
৩. গোপন বৈঠক: মসজিদের নিয়মিত মুসল্লিদের সঙ্গে মেলামেশার বাইরেও তারা নারী বা আর্থিকভাবে দুর্বল মানুষদের লক্ষ্য করে আলাদাভাবে গোপন বৈঠক করার চেষ্টা করে।
এ সকল ছদ্মবেশী ‘ইমাম’ নামধারীদের ব্যপারে করণীয় ও সতর্কতা:
১. ইমাম নিয়োগে কঠোর সতর্কতা: কোনো অপরিচিত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার আগে তার পরিচয়, বংশ এবং পূর্বের কর্মস্থলের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা অপরিহার্য। প্রয়োজনে স্থানীয় আলেম-ওলামাদের মাধ্যমে তার আকিদা (বিশ^াস) পরীক্ষা করানো উচিত।
২. বিজাতীয় এনজিও-র ওপর নজরদারি: অনেক সময় তথাকথিত সেবামূলক সংস্থার আড়ালে এই ধরনের গোষ্ঠী কাজ করে। এদের আর্থিক প্রলোভনে পা দেওয়া মানে নিজের ঈমানকে ঝুঁকির মুখে ফেলা।
৩. সচেতনতা বৃদ্ধি: সমাজের সর্বস্তরে এই ধরনের ঈমান বিধ্বংসী ফেতনার বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পবিত্র রাজারবাগ শরীফ ও দৈনিক আল ইহসান শরীফ নিয়মিতভাবে এসব চক্রান্তের স্বরূপ উন্মোচন করছে। সাধারণ মানুষকে এই তথ্যগুলোর সঙ্গে সংযুক্ত করা প্রয়োজন।
উল্লেখ্য, ফরিদপুরের এই দুই ভ- ইমামের গ্রেপ্তার নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে, দেশের আনাচে-কানাচে এমন আরও কতজন ছদ্মবেশী গোপনে তাদের অপতৎপরতা চালাচ্ছে, তা নিয়ে গভীর গবেষণার প্রয়োজন। প্রতিটি মহল্লায় সচেতনতা কমিটি গঠন করে এই ধরনের চক্রান্ত রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












