যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ রাজ্যে বেকারত্ব বেড়েছে
, ০৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্যে বেকারত্বের হার বেড়েছে। এতে আগের মাসের সঙ্গে যোগ হয়েছে নতুন তিন রাজ্য, যা দেশটির মোট রাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ। চলতি সপ্তাহে দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুসারে, নন-ফার্ম বেতনের কর্মসংস্থানের স্তর নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সব রাজ্যে প্রায় অপরিবর্তিত। এক বছর আগে দেশটির ৩০ রাজ্যে কর্মসংস্থান বেড়েছিল এবং ২০টিতে অপরিবর্তিত ছিল।
ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডে বেকারত্বের হার.৩ শতাংশ বেড়েছে, যা রাজ্যগুলোর মধ্যে মাসিক ভিত্তিতে সর্বাধিক বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। এছাড়া একমাত্র রাজ্য হিসেবে মিনেসোটায় বেকারত্বের হার.২ শতাংশ কমেছে। মেরিল্যান্ড ও নর্থ ডাকোটায় সর্বনিম্ন বেকারত্বের হার ছিল ১.৯ শতাংশ। নেভাদায় সর্বোচ্চ বেকারত্বের হার ছিল ৫.৪ শতাংশ, যা নভেম্বর থেকে অপরিবর্তিত।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে জাতীয় বেকারত্বের হার ৩.৭ শতাংশে অপরিবর্তিত ছিল।
১৩ রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে বেকারত্বের হার ৪ শতাংশ বা তার চেয়েও বেশি। এ হার ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ। এ তালিকায় চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের ছয়টি মূল ব্যাটেলগ্রাউন্ডের মধ্যে তিনটি মিশিগান, নেভাদা ও অ্যারিজোনাও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)