যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চীন ও রাশিয়ার কাছ থেকে পরমাণু প্রযুক্তি নেবে সৌদি!
নিজস্ব প্রতিবেদক:
চীন, রাশিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর কাছ থেকে সহায়তা নিয়ে একটি পরমাণু শক্তিকেন্দ্র নির্মাণের বিষয়টি বিবেচনা করছে সৌদি সরকার। যুক্তরাষ্ট্রকে একটি স্পর্শকাতর নিরাপত্তা চুক্তিতে আসার জন্য চাপ দেয়ার প্রয়াসে সৌদি আরব এই উদ্যোগ গ্রহণ করেছে বলে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সৌদি আরব অনেক দিন ধরেই নিজস্ব বেসামরিক পরমাণু স্থাপনা নির্মাণ করতে চাচ্ছে। আর এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এর বিনিময়ে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দিয়েছিল।
ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে তা প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জন্য বিশাল এক সাফল্য বিবেচিত হতে পারত। তারা এটাকে তাদের অগ্রাধিকার তালিকাতেও রেখেছে।
তবে সৌদি আরব এ ব্যাপারে দাবি করেছে যে তাদের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো বিধিনিষেধ আরোপ করা চলবে না।
কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রযুক্তির ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের ওপর জোর দিয়ে আসছে। এই প্রেক্ষাপটে অন্যান্য দেশের কাছ থেকে বিকল্প অনুসন্ধানে নামে। তাদের কাছে বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করে চীন, রাশিয়া ও ফ্রান্স।
এ ব্যাপারে অবগত একটি সূত্র এফটিকে জানিয়েছে, সর্বোত্তম প্রস্তাবটিই গ্রহণ করবে সৌদি আরব।
ওই সূত্রটি জানায়, রিয়াদ এখনো যুক্তরাষ্ট্রকেই অগ্রাধিকার দিচ্ছে। কারণ দেশটি আগে থেকেই সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ওয়াশিংটনের বিধিনিষেধের কারণে তারা বিকল্পের দিকে নজর দিতে বাধ্য হচ্ছে।
সাম্প্রতিক সময়ে চীনের অনেক ঘনিষ্ঠ হয়েছে সৌদি আরব। দেশটি এখন তার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে সৌদি আরব এই জোটের সদস্য হয়েছে। গত বছর আঞ্চলিক একটি শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানায় রিয়াদ। আবার শির চেষ্টায় সৌদি আরব ও ইরানের মধ্যকার বিরোধের অবসান হচ্ছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।