যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে তেল, গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি যুক্তরাজ্যের নতুন রাজাকে অভিনন্দন জানায়।
হাইকমিশনার বলে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারত্ব মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, এ অব্যাহত উন্নয়নে তার দেশ সব সময় বাংলাদেশের পাশে থাকবে। হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।