যারা পবিত্র কুরবানী বন্ধের ষড়যন্ত্র করে এদের উপর অনন্তকাল মহান আল্লাহ পাক উনার লা’নত
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি পবিত্র কুরবানী উনার ইতিহাস দেখি তাহলে দেখতে পাই পবিত্র কুরবানী নিয়ে সর্বপ্রথম ষড়যন্ত্র করেছিলো মাল‘ঊন ইবলীস শয়তান। কেননা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন স্বপ্নে উনার সম্মানিত আওলাদ হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে কুরবানী করার জন্য আদিষ্ট হলেন, অতঃপর যখন তিনি উনার সম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনাকে কুরবানী করার জন্য নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু ইবলীস বারবার হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে ওয়াস—ওয়াসা দেয়ার চেষ্টা করেছিলো। না‘ঊযুবিল্লাহ! সে কখনোই চায়নি এই মহামূল্যবান মহাপবিত্র ইবাদত মুবারক পালিত হোক।
ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে যারা ইবলীসের চেলা রয়েছে, তারাও কিন্তু চায়না মুসলমানগণ পবিত্র কুরবানী উনার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের নৈকট্য মুবারক হাছিল করুক। না‘ঊযুবিল্লাহ!
ইবলিসের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَىٰ يَوْمِ الدِّينِ
অর্থ: “(মহান আল্লাহ পাক তিনি ইবলিসকে লক্ষ্য করে বলেন) তোর উপর ক্বিয়ামত অবধি আমার লা’নত। অর্থাৎ ক্বিয়ামত পর্যন্ত তারপ্রতি লা’নত বর্ষিত হতেই থাকবে। ” না‘ঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ছোয়াদ শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৭৮)
মহান আল্লাহ পাক তিনি ইবলীস এবং তার অনুসারীদেরকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করেন,
لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ
অর্থ: “তোর দ্বারা আর যারা তোর অনুসরণ করবে তাদের সকলের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। ” না‘ঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ছোয়াদ শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৮৫)
কাজেই যারা ইবলীসের অনুসরণ করে পবিত্র কুরবানী উনার বিরোধিতা করবে তাদের প্রতিও ক্বিয়ামত পর্যন্ত মহান আল্লাহ পাক উনার লা’নত বর্ষিত হবে। আর এদের দ্বারাই মহান আল্লাহ পাক তিনি জাহান্নাম পূর্ণ করবেন। না‘উযুবিল্লাহ!
—হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে শান্তি ফিরিয়ে আনতে ২টি শ্রেণীকে আগে শুদ্ধ হতে হবে
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে সিসি ক্যামেরা!! উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
০৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র শবে মিরাজের ছুটি বাধ্যতামূলক করা হোক
৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৩)
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (৩)
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান মাসের পূর্বে বাজার উর্ধ্বমুখী কেনো? এর দায় কার?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলামায়ে ছু’ থেকে সাবধান!
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকার বিকেন্দ্রীকরণ: সময়ের দাবি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন আরাকান চাই!
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












