যাত্রীবাহী বাসের পেছনে দুটি বস্তায় ছিল ৩০৩ বোতল ফেনসিডিল
একটি যাত্রাবাহী বাস থেকে ৩০৩ বোতল ফেনসিডিল জব্দ করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
এ র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আশরাফুল একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।