যশোরে কাটা পড়েছে ৪২০০ গাছ, লাগানো হয়নি একটিও
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সড়ক-মহাসড়ক উন্নয়নের পেটে গেছে যশোরের জেলা পরিষদের মালিকানাধীন অন্তত ৪ হাজার ২০০টি গাছ। প্রায় ১৪ কোটি টাকা মূল্যের এসব গাছ প্রায় ছয় বছর ধরে কাটা হয়েছে। তবে এতগুলো গাছ কেটে ফেলা হলেও এ সময় নতুন করে একটি চারাও রোপণ করেনি জেলা পরিষদ। চলতি তাপপ্রবাহের মধ্যে এই গাছ কেটে ফেলার ঘটনা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
জেলা পরিষদ থেকে জানা গেছে, গত ছয় বছরে তাদের মালিকানাধীন চারটি সড়কের ৪ হাজার ২১০টি গাছ কাটা হয়েছে। যার দাম প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে ২০১৮ সালে যশোর-খুলনা মহাসড়কে ১ হাজার ৮৯৫টি, ২০২১ সালে যশোর-ঝিনাইদহ সড়কের হৈবতপুর সেতু এলাকা থেকে ১২টি গাছ কাটা হয়। এর পরও যশোর-ঝিনাইদহ সড়ক থেকে নানা সময়ে কাটা পড়েছে আরও ৮৩৫টি গাছ। ২০২২ সালে যশোর-চুকনগর মহাসড়কে ৫০৭টি গাছ কাটা হয়।
এদিকে বর্তমানে যশোর-নড়াইল সড়কে ৯৬১টি গাছ কাটা চলছে। যার দাম ৪ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া ঐতিহাসিক যশোর-বেনাপোল সড়কে শতবর্ষীসহ ৬৯৭টি গাছ বিক্রির উদ্দেশ্যে তালিকাভুক্ত করা হয়েছে। তবে পরিবেশবাদীদের আন্দোলন ও হাইকোর্টের নিষেধাজ্ঞায় আপাতত গাছ কাটা থেকে বিরত রয়েছে জেলা পরিষদ।
যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, ‘মহাসড়কগুলোতে উন্নয়ন প্রকল্পের জন্য পুরাতন গাছ কেটে ফেলা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলেই রাস্তার দুই ধার দিয়ে নতুন করে গাছ রোপণ করা হবে। রোপণের কয়েক বছরের মধ্যে গাছগুলো আবারও ঘন জঙ্গলে পরিণত হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)