মৎস্য ও জাহাজ নির্মাণ শিল্পে কর্মী নিচ্ছে দ. কোরিয়া
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ হাদি আশার, ১৩৯১ শামসী সন , ৩১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় মৎস্য শিল্প ও জাহাজ নির্মাণ কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। এ নিয়ে চলতি বছর দেশটির বিভিন্ন খাতে যেতে পারবেন ১০ হাজার কর্মী। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের মাধ্যমে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের পক্ষ থেকে এ তথ্য জানান হয়।
গত বছর বাংলাদেশি কর্মীদের জন্য ৭ হাজার কোটা নির্ধারিত থাকলেও দেশটিতে যেতে পেরেছেন ৫ হাজার কর্মী। দক্ষ কর্মীর অভাবে ফাঁকা থেকেছে দুই হাজার। এ বছর কোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন সতর্কবার্তা দিয়েছেন কোরিয়াগামী কর্মীদের। তিনি বলেন, তারা যদি মালিকের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায় তবে মালিক আবার বাংলাদেশ থেকে লোক নিবে। তবে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, মামলা করে যদি যায় তবে সেই মালিক আর বাংলাদেশ থেকে লোক নিবে না। তখন তাদের আমাদের দেশের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্যে আমরা যে অক্লান্ত পরিশ্রম করে এই কোঠা পেয়েছি সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের কর্মীদেরই।
আর বিদেশে কর্মী পাঠানোয় দক্ষতার ওপর জোর দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, কর্মীদের আরও দক্ষ বানানোর জন্যে আমরা কাজ করে যাচ্ছি।
দক্ষিণ কোরিয়ায় যেতে হলে দেশের যেকোন প্রশিক্ষণ সেন্টার থেকে আগে কোরিয়ান ভাষা রপ্ত করতে হবে। পাশাপাশি কাঙ্খিত কাজের দক্ষতা অর্জন করে বোয়েসেলে আবেদনের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে কাজের সুযোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)