মৌসুম শুরুর আগেই ডেঙ্গুতে আক্রান্ত ১৭০০
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৮ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মশা নির্মূলে সিটি করপোরেশনের ওপর নগরবাসী ক্ষোভ এবার রূপ নিয়েছে ভয়ে। মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত ১৭০০ আর মৃত্যু হয়েছে ২২ জনের। এ অবস্থায় এবারও মশা মারার ব্যাকটেরিয়া প্রকল্প বিটিআইয়েই আস্থা রাখছে উত্তর সিটি। কাজ চলার কথা বলছে দক্ষিণও।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ডের দক্ষিণখান এলাকায় সরেজমিনে দেখা যায়, কচুরিপানায় ভরা স্থানীয় একটি ডোবায় পানির দেখা পাওয়াই কঠিন। ডোবাটিতে রাজত্ব গড়ে তুলেছে মশা।
শুধু উত্তরাবাসী নয়, মশার অত্যাচারে অতিষ্ঠ প্রায় গোটা রাজধানীবাসী। উত্তর ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, কল্যাণপুর, তেজগাঁওসহ প্রায় সব এলাকার একই অবস্থা। ব্যতিক্রম নয় দক্ষিণ সিটির শ্যামপুর, কদমতলি, জুরাইন, মুগদা, যাত্রাবাড়ীও। মশার অত্যাচারের কারণে সিটি করপোরেশনের প্রতি স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।
তারা বলছেন, সিটি করপোরেশনের লোকজন মাঝে মাঝে এসে মশার ওষুধ ছিটিয়ে দিয়ে যায়। সন্ধ্যা হলেই মশার অত্যাচার বাড়ে। মশার অত্যাচার বাড়ার কারণ হিসেবে প্রকৃতির অস্বাভাবিক আচরণের কথার কথা বলছে সিটি করপোরেশনগুলো। তাদের দাবি, কাজ চলছে, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস দাবি করে বলেছে, যেসব এলাকায় মশার উপদ্রব আবার বেড়েছে সেসব এলাকায় আমরা ব্যাপক কার্যক্রম করেছি। এর ফলে এখন দক্ষিণ সিটিতে মশা নেই বললেই চলে। মশা পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, মশার প্রজনন স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খাল ও লেকগুলো পরিষ্কার করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেও মৌসুম শুরুর আগেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৭০০ জন। আর মৃত্যু হয়েছে ২২ জনের। এর মধ্যে শুধু ঢাকার দুই সিটিতেই আক্রান্ত হয়েছেন সাড়ে ৫ শ জন। মারা গেছেন ১২ জন।
নগরবাসীর উদ্দেশে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস জানিয়েছেন, যদি কোথাও মশার লার্ভা জন্মাতে পারে এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সিটি করপোরেশনকে তথ্য দিলেই সেটি নির্মূল করা হবে।
তাপসের দাবি, সিটি করপোরেশনকে তথ্য দিলে ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছানোর মতো জনবল করপোরেশনের রয়েছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, সিটি করপোরেশন মশা নিধনে নতুন করে বিটিআই আমদানি করছে।
কীটতত্ত্ববিদেরা বলছেন, ঠিকঠাক ওষুধ ছিটানো গেলে ২০২৩-এর মতো ভয়াবহ পরিস্থিতি থেকে নিস্তার মিলতে পারে। তবে ঢাকার বাইরের পরিস্থিতি নিয়ে তাদের শঙ্কা কাটছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)