মোহাম্মদপুরে আরেক ত্রাসের নাম ‘পাটালি গ্রুপ’
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মোহাম্মদপুরে আরেক ত্রাসের নাম পাটালি গ্রুপ। মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ বেশ কিছু অপরাধের সাথে যুক্ত এই সন্ত্রাসী গ্রুপটি। সম্প্রতি এই গ্যাং এর কিছু সদস্য গ্রেপ্তার হলেও থামেনি এদের তৎপরতা, একের পর এক মামলার বাদিদের হুমকি দিয়েই যাচ্ছে। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বাকিদের।
গত মে ১৫ রাজধানীর মোহাম্মদপুরে জারফাবাদ এলাকায় মধ্যরাতের ঘটনা। অস্ত্রধারীরা কুপিয়ে গুরুতর আহত করে একই পরিবারের সাত জনকে।
পাঁচ মাস পরও আঘাতের সেই চিহ্নগুলো স্পষ্ট আহতদের শরীরে। ভুক্তভোগীরা জানান, বিনা অপরাধে পাটালি গ্রুপের সন্ত্রাসীদের হামলার শিকার হন তারা।
একজন ভুক্তভোগী বলেন, আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। আমরা তো এখন একদমই অসহায়, মূল যে চারজন আসামিকে গ্রেপ্তার করেছে তারা ২১ দিনের মাথায় জামিন পেয়েছে। বাকিদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমরা স্বস্তি পেতাম।
স্থানীয়রা জানান, মোহাম্মাদপুরে আতঙ্কের নাম পাটালি গ্রুপ। ছিনতাই, চাঁদাবাজি, হত্যা চেষ্টাসহ অভিযোগের শেষ নেই তাদের বিরুদ্ধে। এছাড়া, টিকটকে ভিডিও বানিয়ে মানুষকে নানা ভয়ভীতি দেখায় তারা।
পুলিশ জানায়, পাটালি গ্রুপের মূল হোতা পাটালি হাসান বর্তমানে জেলহাজতে। তবে, সাম্প্রতিক মামলায় গ্রুপটির ১২ জন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে গেছে কয়েকজন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, বর্তমানে পাটালি গ্রুপের যারা রয়েছে অধিকাংশ আসামিকে আমরা ধরে ফেলেছি। যেভাবে অপরাধের বিস্তার ঘটেছিল সেখান থেকে আমরা কিন্তু এখন বলতে পারেন একটা স্ট্যাবল কন্ডিশনে নিয়ে এসেছি। আমরা একে ধরে রাখার চেষ্টা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)