‘মোসাদ’ নিয়ে কিছু কথা
বিশ্বের বিভিন্ন দেশে সরকারি গোয়েন্দা সংস্থার কাজ যা হয়, ইসরায়েলের ক্ষেত্রেও মোসাদের ভূমিকা তাই। সহজ কথায়, রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সুরক্ষা প্রদান এবং সে অনুযায়ী সর্বত্র ব্যাঙের ছাতার মতো নজর বিছিয়ে রাখার মাধ্যমে ইসরায়েলের স্বার্থরক্ষা করে মোসাদ।
বিভিন্ন গুপ্তচরবৃত্তিক অপারেশন, গোপন তথ্য সংগ্রহ, সেসব তথ্য বিশ্লেষণ এবং উগ্রপন্থা প্রতিরোধে ভূমিকা রাখে সংস্থাটি। ধারণা করা হয়, মোসাদে নিযুক্ত কর্মীর সংখ্যা ৭ হাজারের আশপাশে। তবে সংস্থাটির গোপনীয়তা রক্ষায় সাফল্য আছে বলেই সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয়। এমনকি, মোসাদের সদরদপ্তর কোথায় জানা যায় না, যোগাযোগের জন্যও নেই কোনো টেলিফোন নম্বর।
ইসরায়েলের আইন অনুযায়ী মোসাদের প্রধানের নামই শুধু জানা যায়। বর্তমানে এই সংস্থার প্রধান হলেন ডেভিড বার্নিয়া। ২০২১ সাল থেকে সে এই পদে রয়েছে।
ডেভিড মেইডান নামে অবসরপ্রাপ্ত এক স্পাইমাস্টার তার মোসাদকালীন অভিজ্ঞতা থেকে বলেছে, ‘মোসাদে নিয়োগকৃত সব কর্মীকেই নিজের সবল স্নায়ুর পরিচয় দিতে হবে এবং এই সবলতা নিঃসন্দেহে সাধারণের মাপকাঠির বহু উঁচুতে। উচ্চপর্যায়ের ভয় ও মানসিক চাপেও স্বাভাবিক থাকতে পারা মোসাদের কর্মী হওয়ার অন্যতম শর্ত। ’
মোসাদ কোনো অপরাধীকে তাদের কর্মী হিসেবে স্থান দেয় না। কিন্তু একইসঙ্গে শুধু মোসাদ এজেন্ট হতে গেলেই একজন ব্যক্তিকে ভীষণ লুকোছাপার জীবন কাটাতে হয়, ব্যক্তি পরিসরে আশ্রয় নিতে হয় বহু প্রতারণারও।
সেক্ষেত্রে ‘অপরাধ’ এর সংজ্ঞায়ন কিছুটা ধোঁয়াটে মনে হতে পারে বৈকি। ব্যক্তিজীবন বলে কিছু থাকবে না, এমনটা ধরে নিয়েই যারা এগিয়ে যায়, হয়তো তারাই কাজ করে চলেছে মোসাদ কিংবা এমন সব গোপন গোয়েন্দা সংস্থার কর্মী হিসেবে।
বিশ্বে সরকারি-বেসরকারি গোয়েন্দা সংস্থার কমতি নেই, তবু এত এত সংস্থার ভিড়ে মোসাদের গায়ে প্রায়ই জোটে ‘বিশ্বের সবচেয়ে ভয়ানক, নিষ্ঠুর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা’র তকমা। এ সংস্থার প্রতিষ্ঠাতার অপর নাম ছিল মোসাদ।
এসব মৌলিক বিষয় ছাড়াও শুধু ‘ইহুদি’ সংক্রান্ত বিশেষ কার্যক্রমও পরিচালনা করতে হয় মোসাদকে। ইসরায়েল যেহেতু শুরু থেকেই ইহুদিদের জন্য মুক্তদ্বার রাষ্ট্র, সেক্ষেত্রে ইহুদিদের অনায়াসে আগমনে মোসাদও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যেসব রাষ্ট্রে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনিভাবে কার্যকর নয়, সেসব রাষ্ট্র থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে যায় মোসাদ। সেক্ষেত্রে এই বাড়তি ইহুদিদের মোসাদ নিজের কাজে যুক্ত করে কি না- সে প্রশ্ন মাথায় আসাও খুব স্বাভাবিক। কিন্তু গোপন রহস্যের জালে ঘেরা মোসাদ থেকে অন্য আর সব না জানা উত্তরের মতো এটিও বোধহয় উৎসুক পাঠকের অনুমানের ওপরই ছেড়ে দেওয়া সমীচীন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…