মোবাইল চুরির পর মিনিটেই ল্যাবে পরিবর্তন হয় আইএমইআই
মোবাইলের আইএমইআই পরিবর্তনের জন্য রীতিমতো বানানো হয়েছে ল্যাব। ছিনতাই কিংবা চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর সেখানেই পরিবর্তন হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। পরে সেসব মোবাইল বিক্রি হয় প্রকাশ্যেই। ফলে মামলা বা জিডি হলেও উদ্ধার করা যায় না।
চক্রের সাত জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এসব মোবাইল ব্যবহার হচ্ছে অপরাধে।
মোবাইল চুরি যেন নিত্যদিনের ঘটনা। চোর-ছিনতাইকারীর উৎপাতে মোবাইল নিয়ে বের হওয়াই দায়। থানায় মামলা বা জিডি করলেও ফোন ফেরত তো দূর, বেশিরভাগ সময়ই পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ ওঠে।
সম্প্রতি গোয়েন্দাদের কাছে তথ্য আসে, চুরি হওয়া মোবাইলের আইএমইআই বা শনাক্ত করণ নম্বর পরিবর্তন করছে সংঘবদ্ধ চক্র। যে কারণে চেষ্টা করেও উদ্ধার করা যাচ্ছে না চোরাই ফোন।
ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, রাজধানীর যাত্রাবাড়ীতে মোবাইলের আইএমইআই পরিবর্তনের ল্যাবের খোঁজ পান গোয়েন্দারা। কম্পিউটারের সাথে বিশেষ যন্ত্র যুক্ত করে বানানো ল্যাবে মাত্র কয়েক মিনিটেই পাল্টে ফেলা যায় চোরাই ফোনের আইএমইআই নম্বর। ল্যাব থেকে গ্রেপ্তার করা হয় চক্রের সাত সদস্যকে।
হারুন অর রশিদ আরও জানান, ল্যাব বানাতে অবৈধভাবে আমদানি করা হয় কিছু যন্ত্রপাতি। লাগে কিছু সফটওয়্যারের সাহায্যও। এসব মোবাইল আবার ব্যবহার হচ্ছে বিভিন্ন অপরাধেও।
চোরাই মোবাইলের ক্রেতারাও সমান অপরাধী জানিয়ে এসব কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ডিবি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।