মোদি নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’-বিলাওয়াল ভুট্টো
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৬ জুন, ২০২৫ খ্রি:, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, ভারত এখন ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে। মোদি নিজেকে নেতানিয়াহুর মতো প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু সে তার (নেতানিয়াহুর) ধারে-কাছেও নেই।’
গত মঙ্গলবার (৩ জুন) নিউইয়র্কে জাতিসংঘে এক বক্তব্যে এসব মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই নেতা। তিনি বর্তমানে পাকিস্তানি প্রতিনিধি দলের অংশ হিসেবে নিউইয়র্ক সফরে রয়েছেন।
ভুট্টো বলেন, মোদি হচ্ছে নেতানিয়াহুর ‘তেমু ভার্সন’- অর্থাৎ একেবারে সস্তা অনুকরণ। আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই, তারা যেন এমন নেতিবাচক উদাহরণ থেকে অনুপ্রেরণা না নেয়।
মূলত তেমু হচ্ছে চীনের একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায়- কিন্তু অনেক সময়ই সেগুলো হয় কম মানের বা মূল পণ্যের নিম্নমানের অনুকরণ।
আর তাই কাউকে “তেমু ভার্সন” বলার মানে হচ্ছে- সে আসল ব্যক্তির অনুকরণ, কিন্তু মানহীন বা গুণে-মানেও পিছিয়ে। কম দামী ও কম মানের কপি বোঝাতেই এই তুলনাটি করা হয়।
তিনি আরও বলেন, পাকিস্তান তার মহান সভ্যতাগত ঐতিহ্য নিয়ে গর্ব করে। আমরা সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী। মোহেঞ্জোদারো আমার নির্বাচনী এলাকার কাছেই। ভারতও এই ঐতিহ্য নিয়ে গর্ব করে।
এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার মোদিকে ব্যক্তিগতভাবে ঝাঁঝিয়েছেন ভুট্টো। ২০২২ সালে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমি আরএসএস, বিজেপি বা মোদিকে ভয় পাই না।
তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুজরাটের গণহত্যায় মোদির ভূমিকা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। বিজেপি ও আরএসএস যতই আপত্তি করুক না কেন, ইতিহাস তারা বিকৃত করতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)