মোদির কাশ্মীর ষড়যন্ত্র প্রকাশ করলো আল-জাজিরা
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কাশ্মীরকে ‘নয়া কাশ্মীর’ নীতির অন্তরালের হিন্দুত্ববাদী মোদি সরকারের যে ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে তা এবার প্রকাশ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ঘটনার শুরু থেকেই ভারতের নরেন্দ্র মোদির সরকার ও তার দল বিজেপি সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে আসছে। তবে আল জাজিরা এবার কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্রের চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে মোদি ঘোষণা দিয়েছিলো, কাশ্মীরকে একটি পর্যটন স্বর্গ হিসেবে গড়ে তোলার। সেই হিসেবে পুরো বিশ্বর সামনে মোদি দাঁড় করিয়েছিলো চমকপ্রদ কিছু রূপরেখা। তবে বছর না ঘুরতেই সেই কাশ্মীর এখন সন্ত্রসবাদে ছেয়ে গেছে। কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্রের পিছনে রয়েছে দপন-পীড়ন আর স্থানীয় রাজনৈতিক উদ্দেশ্য। এমনটিই জানা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমটির সেই প্রতিবেদনে।
আল জাজিরার প্রতিবেদনে কাশ্মীর হামলার বিষয়ে বলা হয়েছে, ভারত সরকার এবং বিজেপি দাবি করছে কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অঞ্চলটি রূপ নিয়েছে নজিরবিহীন নজরদারি, দমননীতি ও গণগ্রেপ্তারের এক পরীক্ষাগারে। ইন্টারনেট দীর্ঘসময় বন্ধ রাখা হয়েছে, আর নির্বাচনী সীমানা পুনর্র্নিধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে বাড়তি রাজনৈতিক সুবিধা দেয়া হয়েছে যা একটি সুপরিকল্পিত জনমিতিক রূপান্তরের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, মোদি সরকার কাশ্মীর সংকটকে ব্যবহার করছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদ উসকে দিতে। হামলার পর কাশ্মীরি ও মুসলমানদের প্রতি দেশের বিভিন্ন অংশে বৈরী মনোভাব বেড়েছে। কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ, চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং সামাজিক মাধ্যমে ঘৃণার প্রসার তারই প্রমাণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)