রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মোজাফফর গ্রেফতারে শহীদ জিয়া হত্যার ‘রহস্য উন্মোচনের সুযোগ’

সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাড়ে চার দশক পর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের গ্রেফতারের ঘটনা রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ৪৫ বছর পর এই গ্রেফতারের মধ্যদিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্
ফাহিম প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, সন্ধ্যা ৬:৪১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, দুপুর ১:২২
মোজাফফর গ্রেফতারে শহীদ জিয়া হত্যার ‘রহস্য উন্মোচনের সুযোগ’
দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে বুধবার রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জিয়া হত্যার মূল নকশা, নেপথ্য কারণ এবং সম্ভাব্য কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক চক্রান্ত ছিল কি না–সেই অজানা তথ্যগুলো সামনে আসতে পারে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সামরিক কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সামরিক আদালতে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, যার মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত দুই মেজর, যাদের একজন মোজাফফর হোসেন।

আইন বিশেষজ্ঞদের মতে, মোজাফফরের বিচারে এখন নতুন করে সামরিক আদালতে অনুসন্ধানী কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠিত হতে পারে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এ বিষয়ে বলেন, ‘নতুন করে কোর্ট অব ইনকোয়ারি খুঁজে বের করবে আগের তদন্তে ১৯৮১ সালের হত্যাকাণ্ডের সময় তার সম্বন্ধে কী সুপারিশ ছিল। সেই অনুযায়ী দুটি প্রধান অফেন্সে তার ট্রায়াল হবে–একটি পলাতক থাকার জন্য, অন্যটি প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার জন্য।’

হত্যাকাণ্ডটির নেপথ্য কারণ ও সার্বিক সত্য উদ্ঘাটনে জাতীয় বা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড থেকে শুরু করে সেদিনের অনেক ঘটনা আজও প্রশ্নের মুখে আটকে আছে।

ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আরও উল্লেখ করেন, ‘হত্যাকাণ্ডের পরিকল্পনা, বাস্তবায়ন এবং পরবর্তী ঘটনার সঠিক ব্যাখ্যা এখনও মেলেনি। জেনারেল মঞ্জুর গ্রেফতারের সময় পুলিশের কাছে হস্তান্তরের আকুতি জানিয়েছিলেন এবং বিশেষ কিছু বলতে চেয়েছিলেন। তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ বা অন্য কারো ভূমিকার পেছনে সুনির্দিষ্ট কোনো মোটিভ ছিল কি না, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মোজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ-জাতীয় চাঞ্চল্যকর ও অজানা তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।’

৪৫ বছর ধরে অন্তরালে থাকা এই সেনা কর্মকর্তার জবানবন্দি যদি স্বচ্ছভাবে নেয়া সম্ভব হয়, তবে তা শুধু একটি হত্যাকাণ্ডের বিচারই সম্পন্ন করবে না; বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আচ্ছন্ন অধ্যায়ের সঠিক তথ্য উন্মোচনেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ২ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ২ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ২ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৩ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৩ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৩ ঘণ্টা আগে