মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান মোজতবা খামেনিকে তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক সপ্তাহ পর এই ঘোষণা এলো।
আল জাজিরা জানায়, ৫৬ বছর বয়সী মোজতবাকে গত রোববার অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার বাবার উত্তরসূরি হিসেবে মনোনীত করে। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এবং সশস্ত্র বাহিনী নতুন নেতার প্রতি তাদের সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বাত্মক অভিযান শুরু করার পর থেকে লারিজানি ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে রয়েছেন।
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ধর্মীয় ও জাতীয় দায়িত্ব।
মোজতবা খামেনি কখনো কোনো নির্বাচনে অংশ নেননি বা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হননি। তবে তিনি কয়েক দশক ধরে সর্বোচ্চ নেতার অভ্যন্তরীণ বলয়ে একজন অত্যন্ত প্রভাবশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য হেইদারি আলেকাসির বলেন, প্রয়াত খামেনির একটি উপদেশের ওপর ভিত্তি করেই এই প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। উপদেশটি ছিলো- ইরানের শীর্ষ নেতাকে শত্রুর কাছে প্রশংসিত হওয়ার পরিবর্তে ‘শত্রুর কাছে ঘৃণিত’ হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)