মেহেরপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ বাড়ছে
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মেহেরপুর সংবাদদাতা:
সম্প্রতি জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। এ পদ্ধতিতে কম জায়গা, কম খরচ এবং সহজে পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া যায়।
মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন চঞ্চল বলেন, এক হাজার সাতশ বস্তায় এবার প্রাথমিকভাবে আদা চাষ করেছি। খরচ কম, ঝুঁকি কম আবার বাজারে আদার দাম ভালো থাকায় যথেষ্ট লাভ হবে। আগামীতে আরও বেশি চাষ করবো। কারণ প্রতি বস্তায় আদা চাষে খরচ হয় মাত্র ৬০ টাকা। যেখানে প্রতি বস্তায় ফলন পাওয়া যায় দেড় থেকে দুই কেজি।
একই গ্রামের কৃষক রাজু আহম্মেদ বলেন, এ বছর প্রাথমিকভাবে অল্প কিছু বস্তায় আদা চাষ করেছি। এ বছর সফল হলে আগামীতে বেশি করে চাষ করবো। কারণ বস্তায় আদা চাষ পতিত জমিতে করা যায়।
মুজিবনগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন জানান, কৃষকদের পতিত ও অনাবাদি জমিতে বস্তায় আদা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে উদ্বুদ্ধ হয়ে ব্লকের বেশ কয়েকজন কৃষক বস্তায় আদা চাষ করছেন। প্রতি বস্তায় আদা চাষে কৃষকদের ব্যয় হয় মাত্র ৫০ থেকে ৬০ টাকা।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সামসুল আলম বলেন, এ ধরনের কৃষিভিত্তিক উদ্যোগ ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায়ও পতিত জমি চাষের আওতায় এনে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব হবে। জেলায় এ বছর ২৮ হাজার ৪০০ বস্তায় আদা চাষ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদ উপলক্ষে রেমিট্যান্সে সুবাতাস
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের আগুনেই কি পুড়ে ছাই হবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার?
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি জাহাজ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও কমলো স্বর্ণের দাম
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি প্রস্তাব মালিক সমিতির
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি ইরান এভাবে পাল্টা আঘাত করে চমকে দেবে
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)