মেহেরপুরে কলা চাষের জমি বেড়েছে ৮০০ হেক্টর
মেহেরপুর সংবাদদাতা:
এক বছরের ব্যবধানে মেহেরপুর জেলায় কলা চাষের জমি বেড়েছে ৮০০ হেক্টর। ফলে জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কলার আবাদ হয়েছে। রোগবালাই কম ও উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় নিয়মিত ফসল ছেড়ে জেলার অনেকে কলা চাষের দিকে ঝুঁকছেন। কৃষি বিভাগের আশা, চলতি মৌসুমে প্রায় ২০০ কোটি টাকার কলা বেচাকেনা হবে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় কলা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৭১০ হেক্টর জমি। কিন্তু জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার ৫৩৬ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮২৬ হেক্টর জমি বেশি। গত বছর ১ হাজার ৭১০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছিল।
মেহেরপুর জেলায় মেহেরসাগর, সবরি ও বাইশছড়ি জাতের কলার বেশি আবাদ হয়।
এক বিঘা জমিতে কলা চাষে প্রথম বছর ৩০-৪০ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় এক মৌসুমে ৪০০-৪৫০ কাঁদি কলা পাওয়া যায়, যা জমি থেকেই পাইকারি বিক্রি হয় লক্ষাধিক টাকায়।
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য আলফাজ উদ্দীন বলেন, ‘সরকারি চাকরি থেকে অবসর নিয়ে এলাকার কিছু কৃষকের পরমর্শে কলা চাষ শুরু করি। গত মৌসুমে এক বিঘা জমিতে কলা চাষ করে ৬০ হাজার টাকা লাভ হয়। ফলে চলতি মৌসুমে চার বিঘা জমি লিজ নিয়ে কলা চাষ করছি। অন্য ফসলের তুলনায় কলা চাষে কম খরচে বেশি লাভবান হওয়ার সুযোগ আছে। ’
আরেক কৃষক আলমগীর হোসেন বলেন, ‘গত বছর আমার পাঁচ বিঘা জমিতে কলা খেত ছিল। চলতি মৌসুমে সাত বিঘা জমিতে কলার আবাদ করেছি। আমার দেখাদেখি পাশের অনেকে তাদের জমিতে কলা চাষ শুরু করেছেন। গত বছর ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না থাকলে ফলন আরো ভালো হবে। ৩৫০-৪৫০ টাকয় প্রতি কাঁদি কলা বিক্রি হবে। ’
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের কলা ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘কলার কাঁদি অনুযায়ী বিভিন্ন বাগানের দাম নির্ধারণ হয়। দেখা যায় একটি কলার কাঁদি আমরা খেত থেকে ৩২০-৩৮০ টাকা দাম দিয়ে ক্রয় করি। আমরা আবার খেত থেকেই অনেক সময় অনেক লাভে বিক্রি করে দিই। তা না হলে জেলার বাইরের ব্যবসায়ীদের কাছে কাঁদি ধরে বিক্রি করে দিই। ’
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার জানায়, ‘মেহেরপুরের মাটি কলা চাষের উপযোগী। উৎপাদন খরচও তুলনামূলক কম। ফলে জেলায় কলা চাষ দিন দিন বাড়ছে। গত বছর ১ হাজার ৭১০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছিল। দাম ভালো পাওয়ায় চলতি বছর কলা চাষ আরো বেড়েছে। এ বছর ২ হাজার ৫২৬ হেক্টর জমিতে কলার আবাদ বেড়েছে। আমাদের এলাকায় মেহেরসাগরের পাশাপাশি সবরি কলার উৎপাদনের দিকে ঝুঁকছেন চাষীরা। এ বছর ১ লাখ ১৬ হাজার ৪৫০ টন কলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সেক্ষেত্রে ১৫০-২০০ কোটি টাকার কলা বেচাকেনা হবে। ’
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।