রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মেট্রোপলিটন পুলিশের একক আইন: পর্যালোচনাতেই তিন বছর

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, সকাল ৪:০০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫১
মেট্রোপলিটন পুলিশের একক আইন: পর্যালোচনাতেই তিন বছর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মেট্রোপলিটন পুলিশের বিদ্যমান আইনের সংশোধন কবে চূড়ান্ত হবে জানে না কেউ। এই আইনি বিষয়গুলো কোন পর্যায়ে আছে, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতরসহ সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই অবহিত নন। ২০২০ সালের নভেম্বরে তিন মেট্রোপলিটন পুলিশের আইন পর্যালোচনা ও সব মেট্রোপলিটন পুলিশের জন্য একটি একক আইন পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হলেও অদ্যাবধি সেখান থেকে কোনও মতামত পাওয়া যায়নি। এরপর ২০২২ সালে মহানগর পুলিশ আইনের খসড়া পুনরায় যাচাইয়ের লক্ষ্যে ছয় সদস্যের একটি সাব-কমিটিও করা হয়েছিল। কিন্তু এরপরও আলোচ্য বিষয়ের কোনও অগ্রগতি নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৮ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৮৫ নামের আইন তিনটি বাংলায় রূপান্তরসহ সব মেট্রোপলিটন পুলিশের জন্য একটি একক মেট্রোপলিটন আইনের খসড়া সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল একযুগেরও বেশি সময় আগে। এ বিষয়ে মতামত চেয়ে ২০২০ সালের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ এবং আইন ও বিচার বিভাগে চিঠি দেওয়া হয়। আইন ও বিচার বিভাগের মতামত পাওয়া গেলেও স্থানীয় সরকার বিভাগের মতামত পাওয়া যায়নি এখনও। একাধিকবার এ বিষয়ে চিঠি দিয়েও এ বিভাগের কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। এরমধ্যে মহানগর পুলিশ আইন, ২০২২-এর খসড়া পুনরায় যাচাইয়ের লক্ষ্যে জননিরাপত্তা বিভাগ থেকে ৬ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯ যুগোপযোগী করা হচ্ছে। এটি বাংলায় প্রণয়ন করে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২২’ নামে খসড়া তৈরি করা হয়েছে। মতামতের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর পর গত বছরের (২০২২) সেপ্টেম্বরে সেখান থেকে কিছু সিদ্ধান্ত ও মতামত দেওয়া হয়। যা পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। পুলিশ ওয়েলফেয়ার ফান্ড অর্ডিন্যান্স ১৯৮৬ (নন-গেজেটেড এমপ্লয়িজ) আইনটির খসড়ার ওপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হয়েছে। খসড়া বিলটির বিষয়ে মতামত দিতে অর্থবিভাগে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের আরও কিছু আইন যুগোপযোগী করার কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
পুলিশের যেসব আইন যুগোপযোগী ও সংশোধন করার কার্যক্রম চলছে, সেগুলো কোন পর্যায়ে আছে, জানতে চাইলে পুলিশ সদর দফতরের আইন শাখার জেলা ও দায়রা জজ পদমর্যাদার আইন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আইন সংশোধনের বিষয়গুলো তিনি দেখেন না। এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে তদারকি করা হয়।’
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শাখার অতিরিক্ত সচিব এস. এম. রেজাউল মোস্তফা কামাল জানান, বিষয়টি কোন পর্যায়ে আছে, সে সম্পর্কে তার বিস্তারিত ধারণা নেই। তিনি বলেন, ‘বিষয়টি জেনে জানাতে হবে।’ এ বিষয় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ভালো কথা মনে করেছেন। এটা কোন পর্যায়ে আছে তা জানতে হবে।’
মেট্রোপলিটন পুলিশের আইন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলেও স্থানীয় সরকার বিভাগ এখনও কোনও মতামত দেয়নি। এ বিষয়ে মতামত দিতে বিলম্বের কারণ জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মলয় চৌধুরী বলেছে, ‘আইনি বিষয়গুলো পর্যালোচনা করতে হয়। এজন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি পর্যালোচনা শেষে আইন শাখায় পাঠাবে। এটা শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যায় খুব শিগগিরই সেখান থেকে সচিবের দফতর হয়ে স্থানীয় সরকার বিভাগের মতামত যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।’
৩১

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৩ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৩ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৩ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৩ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৩ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৩ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৩ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৩ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৩ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৩ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৪ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৪ ঘণ্টা আগে