সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৪ জনেরই মৃত্যু
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। একে একে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় দগ্ধ দুই পরিবারের চার সদস্য। সর্বশেষ গতকাল জুমুয়াবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুর্ঘটনাকবলিত বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রনি। এর আগে গত বৃহস্পতিবার ভোরে মারা যান শরীফ ও তার স্ত্রী রোজিনা। একই দিন সকালে মারা যান রোজিনার ভাই রিয়াজ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদারের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০, রিয়াজের ৪০ ও রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের চারজন দগ্ধ হন। তাদের শরীরের বিভিন্ন অংশ ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে যায়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রেফতার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বুরকিনা ফাসোতে ‘নারী প্রদর্শনী’ বন্ধ করে চালু বিজ্ঞান প্রতিযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার’
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ -রাশেদ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক -অর্থমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদ্য উৎপাদনে পরিমাণের চেয়ে গুণগত মান নিশ্চিত করতে হবে -কৃষিমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোগ্যতা অন্য বিষয়ে, তবু ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়াশা আর শিশিরে শরতের ভোরে ধান গাছের পাতায় জমে আছে শিশিরবিন্দু। রাজশাহীর পাবা উপজেলার পারিলা ইউনিয়নের একটি এলাকার দৃশ্য এটি।
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)