মূল্যস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ
২০২২-২৩ অর্থবছরে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বিষয়ে সরকারের সংশোধিত লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশের বিপরীতে ৯.০২ শতাংশ বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, গত ১২ বছরের মধ্যে এটিই গড় মূল্যস্ফীতির সর্বোচ্চ হার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগের দশকে দেখা ৫-৬ শতাংশ গড় মূল্যস্ফীতির তুলনায় এটি অনেক বেশি। ২০২১-২২ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল ৬.১৫ শতাংশ।
যুদ্ধ শুরুর পর ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার দুর্বল মান এবং জ্বালানি সংকট অব্যাহত থাকায় সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা প্রথমে ৬.৫ শতাংশ এবং পরে ৭.৫ শতাংশে উন্নীত করেছিল।
জাতীয় পরিসংখ্যান সংস্থাটির তথ্যে বলা হয়েছে, ২০২০-২৩ অর্থবছরে গঙ মূল্যস্ফীতি ৬ মাস ধরে ৯ শতাংশের বেশি ছিল। মূল্যস্ফীতি গত ৫ মাসে ৮ শতাংশ ও ১ মাসে ৭ শতাংশের বেশি ছিল।
খাদ্যপণ্য কিনতে ভোগান্তিতে মানুষ:
যে কোনো পণ্য ও সেবা কিনতে গড়ে ৯ শতাংশের বেশি অর্থ লেগেছে নাগরিকের, যা এক যুগে সর্বোচ্চ। সবচেয়ে বেশি ভুগিয়েছে খাবারের দাম। পরিকল্পনা বিভাগ বলছে, সহসাই আগের অবস্থায় ফিরে যাওয়া কঠিন। তবে অন্যান্য অনেক দেশ পারলেও বাংলাদেশ কেন পারছে না, সে প্রশ্ন গবেষকদের।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বিদায়ী অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯.০২ শতাংশ; যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। সবশেষ প্রতিবেদনে জুনে মূল্যস্ফীতি কমেছে। তবে আবাসন, গ্যাস-বিদ্যুৎ-পানি পরিষেবা; বিনোদন ও সংস্কৃতি, বাসাবাড়ি রক্ষণাবেক্ষণে বাড়তি ১১ ভাগ খরচ হয়েছে নাগরিকদের। বেড়েছে খাবারের দাম। জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.৭৩ শতাংশ। অথচ, আগের মাসে এই হার ছিল ৯.২৪ শতাংশ। প্রশ্ন হচ্ছে, নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে কতটা তৎপর সরকার।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, উপকরণের দাম বৃদ্ধির কারণেই এই মূল্যস্ফীতি। আগের জায়গা বা তার কাছাকাছি ফিরে আসতে সময় লাগবে। উৎপাদন বাড়িয়ে উৎপাদন খরচ যেটা বেড়েছে তা পুষিয়ে নিতে হবে। তার জন্য প্রযুক্তিগত অভিযোজন বা, কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।