রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মূল্যস্ফীতি, রিজার্ভ ও খেলাপি ঋণ নিয়ে আইএমএফের উদ্বেগ

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, সকাল ৪:১৫
মূল্যস্ফীতি, রিজার্ভ ও খেলাপি ঋণ নিয়ে আইএমএফের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্টাফ মিশন বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে করেছে। বৈঠকে তারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত ও রাজস্ব আয় এই চারটি বিষয় উত্থাপন করেছে।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইএমএফের মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির আওতায় সরকারের অগ্রগতি এবং দেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে আইএমএফের প্রতিনিধিদল জানতে চায়- বিশ্বের অনেক দেশ মূল্যস্ফীতির মাত্রা কমিয়ে আনতে সক্ষম হলেও বাংলাদেশে কেন উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূল্যস্ফীতি গড়ে ৯.৭৫ শতাংশ।
অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির জন্য টাকার অবমূল্যায়ন, আমদানি নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চ মূল্যকে দায়ী করেন।
যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চলতি বছরের জুলাইয়ে সরকার বাজারভিত্তিক সুদের হার চালু করে এবং পলিসি রেট বাড়িয়েছিল।
জবাবে আইএমএফ কর্মকর্তারা বলেন, অনেক দেশ আগেই তাদের সুদের হার বাড়িয়েছে এবং আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে।
কাকতালীয়ভাবে, আইএমএফ মিশনের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর কেন্দ্রীয় ব্যাংক নীতি ‍সুদহার .৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করেছে।
আইএমএফ মিশন ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ২৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক রিজার্ভ রাখার ব্যর্থতার কারণও জানতে চেয়েছিল। আইএমএফের ঋণের দ্বিতীয় ধাপের অনুমোদন পেতে এটি একটি বাধ্যতামূলক শর্ত ছিল।
জবাবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রয়োজনীয় আমদানির পাশাপাশি বাধ্যবাধকতা মেনে ঋণের অর্থ পরিশোধ করায় রিজার্ভ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারও আইএমএফ মিশনের সঙ্গে পৃথক বৈঠকে ২৪.৪৬ বিলিয়ন ডলারের নিট আন্তর্জাতিক রিজার্ভ ধরে রাখার ব্যর্থতার জন্য একই ব্যাখ্যা দিয়েছেন।
মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, 'আমরা তাদের জানিয়েছি, বাংলাদেশ সফলভাবে চলতি হিসাবের ব্যালেন্স ঘাটতি কমিয়েছে, কিন্তু আর্থিক হিসাবে বড় ঘাটতি আছে, যা রিজার্ভ কমার প্রধান কারণ।'
কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের সময়সীমা অনুযায়ী সংস্কারমূলক উদ্যোগ নিতে শুরু করেছে।
আইএমএফ মিশনের সঙ্গে বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক উভয়েই ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা করেছে। তারা বলেছেন, ব্যাংকিং খাতের সব সংস্কার সম্পন্ন হয়েছে।
তবে, আইএমএফ বাংলাদেশের খেলাপি ঋণের উচ্চ হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ রেকর্ড ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এই খাতের মোট ঋণের ১০.১১ শতাংশ।
২০২২-২৩ অর্থবছরে ন্যূনতম ৩ লাখ ৪৫ হাজার ৬৩০ কোটি টাকা কর আদায়ে সরকারের ব্যর্থতার বিষয়েও জানতে চেয়েছে আইএমএফ। এটি দ্বিতীয় কিস্তির ঋণ অনুমোদনে ২০২৩ সালের প্রথমার্ধের জন্য নির্ধারিত ছয়টি শর্তের একটি
আইএমএফ মিশনের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৈঠকের কথা। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আগামী বছরের ডিসেম্বর ও জুনের জন্য দেওয়া কিছু শর্ত সংশোধনের প্রস্তাব দেন।
প্রস্তাবিত শর্তগুলোর একটি হলো ন্যূনতম নিট আন্তর্জাতিক রিজার্ভ। শর্ত অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ কমপক্ষে ২৬.৮১ বিলিয়ন ডলার থাকতে হবে।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২১.১৫ বিলিয়ন ডলারে।
তাই রিজার্ভ নিয়ে আইএমএফের শর্ত পূরণ এখন অসম্ভব বলে মনে হচ্ছে।
এদিকে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, নিট রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ২ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ২ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ২ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ২ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ২ ঘণ্টা আগে