চুয়াডাঙ্গায় তুলা চাষে নীরব বিপ্লব
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে ‘সাদা সোনা’ খ্যাত তুলা। ক্রমবর্ধমান চাহিদা, অনুকূল আবহাওয়া এবং লাভজনক বাজারদরের কারণে চুয়াডাঙ্গায় তুলা চাষে নীরব বিপ্লব ঘটছে।
চলতি মৌসুমে জেলার দামুড়হুদা, জীবননগর, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় প্রায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে তুলা আবাদ হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এটি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, তুলা চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও বাজারমূল্য ভালো থাকায় কৃষকের আগ্রহ বাড়ছে। পাশাপাশি চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও সন্তোষজনক হচ্ছে।
তুলা চাষে আধুনিকতার ছোয়া লাগলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা হ্রাস পাবে। তুলা চাষিরা মাঠ থেকে তুলা তুলতে ব্যস্ত সময় পার করছেন। এ মৌসুমে প্রায় ১২ হাজার মেট্রিক টন তুলা বিক্রি হবে ১০৫ কোটি টাকার।
এ বছর ৯৬ টাকা কেজি দরে তুলা বিক্রি হচ্ছে। তুলার বীজ প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন সম্ভব।
চুয়াডাঙ্গায় অল্প পরিসরে ১৯৯৪ সালে তুলা চাষ শুরু হয়। এরপর থেকেই প্রতি বছর বাড়তে শুরু করে তুলা চাষ। দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় প্রথম দিকে কৃষকদের চাষে আগ্রহী করে তোলা সম্ভব ছিল না। নানাভাবে বুঝিয়ে এ চাষে নিয়ে আসা তুলা উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গার তুলা চাষি হারুনুর রশিদ বলেন, তুলা চাষ যদি ৪-৫ মাসে শেষ করা যেত তা হলে কৃষকরা বেশি আগ্রহী হয়ে উঠতেন। উচ্চ ফলনশীল জাতের বীজ দিয়ে তুলা চাষ সম্ভব হলে উৎপাদন বাড়তো, খরচ কম হলে লাভ আরও বেশি হত।
নুর হাকিম নামের চুয়াডাঙ্গার আরেকজন তুলা চাষি বলেন, সরকারী প্রণোদনা বাড়ানো গেলে আরও অন্য কৃষকরা সুবিধা পেত। তারাও চাষে আগ্রাহ দেখাতেন। প্রতি বিঘায় খরচ বাদে ৩৫-৪০ হাজার টাকা লাভ হয়। এ ফসল অসময়ে উঠায় আমরা টাকা কাজে লাগাতে পারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)