পাঠক কলাম:
মুহম্মদিয়া জামিয়া শরীফের কাজে দুস্থ, গরীব, এতিম-মিসকিনদের ছবি পাওয়া যায় না যে কারণে?
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী, ১৩৯১ শামসী সন , ২০ জুলাই, ২০২৩ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
আপনারা জানেন, বুখারী, মুসলিমসহ বিভিন্ন ছহীহ হাদীছ শরীফ গ্রন্থে প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখায় নিষেধ করা হয়েছে। সেই আদেশের প্রতি সম্মান জানিয়ে মুহম্মদিয়া জামিয়া শরীফ তাদের কাজের মধ্যে কখনো মানুষ বা প্রাণীর কোন প্রকার ছবি তুলে না।
পাশাপাশি, মুহম্মদিয়া জামিয়া শরীফ বিশ্বাস করে, একটি মানুষ দান, ছদকাহ্, যাকাত-ফিতরা সাময়িক অর্থনৈতিক বিপদে পতিত হয়ে নিতে পারে, কিন্তু এর মানে এই নয় ঐ ব্যক্তি চিরস্থায়ী ভিখারী হয়ে গেছে। বিভিন্ন চ্যারিটি সংগঠনগুলো মানুষকে দান করে সেই ছবি ফেসবুকে প্রচার করে। কিন্তু একটি বারও কি তারা ভেবে দেখেছে, এ ছবিটি একটি স্থায়ী দলিল হয়ে গেলো, যার প্রচারে দান গ্রহিতা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারে। উক্ত ছবিকে কেন্দ্র করে যুগের পর যুগ গ্রহিতা ও তার ভবিষ্যত প্রজন্ম বুলিং এর শিকার হতে পারে।
হ্যাঁ, কোন চ্যারিটি সংগঠন কাউকে ১০০ টাকার খাবার বাক্স দিয়ে, একটা জামা দিয়ে সেটা ফেসবুকে প্রচার করে অনেক টাকা অনুদান লাভ করবে, সেটা ঠিক। কিন্তু যার ছবি তারা প্রচার করছে, তারও তো পরিবার আছে, মানসম্মান আছে, তাদের কথাও তো চিন্তা করার দরকার। দান গ্রহিতা ও তার পরিবার যে তাদের প্রচারিত ছবির জন্য সমাজে হেয় প্রতিপন্ন হবে না, তার নিশ্চয়তা কি তারা দিতে পারবে? কখনই না।
প্রকৃত সত্য হচ্ছে, বিভিন্ন চ্যারিটি সংগঠনগুলো দান করার সময় ছবি তুলে বিধায়, যারা প্রকৃত অভাবী, কিন্তু মান-সম্মান নিয়ে সমাজে বাঁচতে চায়, তারা কখন সেটা পায় না। যে শ্রেণীটা মান-সম্মানের তোয়াক্কা করে না, তারাই একজনে ৪-৫ জনের ত্রাণ নিয়ে আসে। এ সমস্যা এড়াতে মুহম্মদিয়া জামিয়া শরীফ কোন সময়ই দানের সময় গ্রহীতার কোন প্রকার ছবি তুলে না। পাশাপাশি ত্রাণ/দান গ্রহিতার ছবি যেন কেউ না তুলে সেই জন্য জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে। সুনামগঞ্জে বন্যায় ত্রাণ দেয়ার সময় দেখা গেছে, এমন লোক মুহম্মদিয়া জামিয়া শরীফের কাছে ত্রাণ নিতে এসেছে, যারা আগে ত্রাণ পায়নি। অথচ ঐ এলাকায় বহু চ্যারিটি সংগঠন ত্রাণ দিয়ে গেছে। শুধুমাত্র ছবি তোলা হবে বিধায় তারা ঐ সব চ্যারিটি থেকে ত্রাণ নিতে যায়নি।
আপনার যদি মনে হয়, ত্রাণ গ্রহিতার ছবি না তুলে মুহম্মদিয়া জামিয়া শরীফ ভালো কাজ করছে, তবে আপনি অবশ্যই তাদের সমর্থন করবেন এবং তাদের ভালো কাজগুলোতে স্বেচ্ছাসেবক হয়ে বা আর্থিকভাবে অংশগ্রহণ করবেন।
-উম্মু আমিম
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












