পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا ۖ وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ
“আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে এবং উহার জন্য একে অন্যকে দায়ী করতে লাগলে। আর মহান আল্লাহ পাক তিনি এ বিষয়টি প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চেয়েছিলে।” (পবিত্র সূরা বাক্বারা : আয়াদ শরীফ ৭২)
অর্থাৎ তোমরা বনী ই¯্রাঈলের একজন লোককে হত্যা করে তার সম্পত্তি আত্মসাত করার জন্য অপরের নাম দিয়েছিলে। আর পরস্পর পরস্পরকে দোষারোপ করছিলে। অতঃপর মহান আল্লাহ পাক উনার রাসূল হযরত মুসা আলাইহিস সালাম উনার কাছে যখন বিচারের জন্য আসলে, অর্থাৎ সেই চাচাত ভাই যে হত্যা করেছে সে নির্দোষ সাজার জন্য এবং অপরকে অপরাধী করার জন্য বিচার প্রার্থনা করলো।
فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا
মহান আল্লাহ পাক তিনি বললেন, তাহলে এমন একটা গরু নাও। সেই গরু নিয়ে সেই গরুর একটা অংশ দিয়ে সে মুর্দাকে তোমরা আঘাত করো।
كَذٰلِكَ يُحْيِي اللهُ الْمَوْتَىٰ وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
“এভাবে মহান আল্লাহ পাক তিনি মৃত্যুকে জীবিত করেন এবং তোমাদেরকে উনার নির্দশনসমূহ দেখিয়ে থাকেন যাতে তোমরা উপলব্ধি করতে পার।” (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ ৭৩)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন, তোমরা এক কাজ করো, সেই গরুর একটা অংশ নিয়ে মুর্দাকে আঘাত করো, আঘাত করলে মুর্দা জিন্দা হয়ে বলে দিবে কে তার হত্যাকারী? যখন তারা সেই গরুটা নিলো, নিয়ে তার একটা অংশ কেটে সেই মুর্দার গায়ে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে বলে দিল, সেই চাচাত ভাই যে বিচারের জন্য প্রার্থী হয়েছে, সে আমাকে হত্যা করেছে।
এখানে মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে, সেই পিতা সন্তানের জন্য দোয়া করেছিল যে, মহান আল্লাহ পাক ! আমার বিষয় সম্পত্তি তেমন নেই, মাল, সামান-আসবাব নেই, এই গরুর বাছুরটা আমি রেখে গেলাম, এটা বড় হলে যেন এটার মাধ্যমে তার রিযিকের ফায়সালা হয়ে যায়।
মহান আল্লাহ পাক তিনি তার পিতার দোয়া সম্পূর্ণ কবুল করেছিলেন এবং তার মা তাকে যে আদেশ-নিষেধ করেছেন সে হুবহু তা পালন করেছে। সে কারণেই তার রিযিকের ফায়সালা এইভাবে হয়ে গেল, এক গরুর সমপরিমাণ স্বর্ণ সে লাভ করলো, যা তার আজীবনের জন্য এবং তার পরবর্তী বংশধরদের জন্য রিযিকের ফায়সালা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ!
কাজেই সন্তানের জন্য পিতা-মাতার দোয়া নির্ঘাত কবুলযোগ্য। আর সন্তানের জন্য পিতা-মাতার প্রতি আনুগত্য প্রকাশ করা যে কত জরুরী তা বলার অপেক্ষা রাখে না।
সব অবস্থাতেই সন্তানের দায়িত্ব হচ্ছে পিতা-মাতার প্রতি পরিপূর্ণভাবে আদব রক্ষা করা। যেটা হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا بَرَّ أَبَاهُ مَنْ شَدَّ إِلَيْهِ الطَّرْفَ
যে সন্তান তার পিতা-মাতার সহিত সদাচরণ করলো না, যে সন্তান তার পিতার প্রতি তীক্ষ্ম দৃষ্টি করে, গোস্বা হয়ে, রাগবশতঃ অথবা যে কোন কারণে, সেই সন্তান তার পিতার সহিত সদ্ব্যবহার করলো না।
অর্থাৎ পিতা এবং মাতার প্রতি গোস্বা হয়ে তীক্ষ্ম দৃষ্টি দেয়াটাও নিষেধ করা হয়েছে পবিত্র হাদীছ শরীফে।
কতটুকু ইহসান করতে হবে সব অবস্থায় তা চিন্তার বিষয়।
যে কোন অবস্থাতেই পিতা-মাতার সহিত অসদাচরণ, অসদ্ব্যবহার করা যাবে না। এমনকি যদি কোন সন্তান গোস্বা করে বা রাগ করে অথবা অন্য কোন কারণে পিতা এবং মাতার প্রতি তীক্ষ্ম দৃষ্টি দেয় তাহলে সেটাও তার অসদাচরণ এবং সেটাই তার অবাধ্যতা ও নাফরমানীর অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












