মুসল্লিদের জন্য আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। গত কয়েক মাসের মধ্যে এবারই প্রথমবার মসজিদটি বন্ধ করে দেওয়া হলো।
একইসঙ্গে মসজিদ চত্বরে মুসল্লিদের প্রবেশও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। পবিত্র এই স্থানের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ এই তথ্য জানিয়েছে।
মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলেও সকালে চত্বরটিতে ইহুদিদের প্রবেশ করতে দেয় ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এই খবর জানিয়েছে।
ওয়াকফ বিভাগ বলছে, পুলিশ আকস্মিকভাবে এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিয়ে প্রাচীর ঘেরা পবিত্র প্রাঙ্গণের দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দেয় এবং সব বয়সের মুসল্লিদের প্রবেশ করতে বাধা দেয়।
এটি আরও বলছে, দখলদার কর্তৃপক্ষ সকাল থেকেই মসজিদে প্রবেশের কড়াকড়ি আরোপ করে, যেখানে শুধুমাত্র বয়স্কদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে দ্রুত সিদ্ধান্ত পাল্টে আল আকসা মসজিদে সব বয়সের মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। গত কয়েক মাসে এমনটি হয়নি।
গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে হামাসশাসিত গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলা এখনও চলছে। একইসঙ্গে পশ্চিম তীরে হামলা ও গ্রেপ্তার বাড়িয়েছে ইসরায়েল।
মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।