আপনাদের মতামত
মুসলিম তরুণীদের জীবন নিয়ে উগ্র হিন্দুত্ববাদী ‘লাভ ট্র্যাপ’: ঘাতক চক্রের বিষদাঁত এখনই উপড়ে ফেলতে হবে
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৯ মে, ২০২৬ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
ভারতের মাটি থেকে উৎসারিত বিষাক্ত হিন্দুত্ববাদের দাবানল এখন সীমান্ত পেরিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আকাশকেও কলুষিত করতে উদ্যত হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো একদিকে যখন ‘লাভ জিহাদ’-এর কাল্পনিক জুজু ছড়িয়ে মুসলিমদের কোণঠাসা করার নীল নকশা বাস্তবায়ন করছে, অন্যদিকে তারা অত্যন্ত সংগোপনে ও সুপরিকল্পিতভাবে মুসলিম তরুণীদের টার্গেট করে ছড়িয়ে দিয়েছে ‘লাভ ট্র্যাপ’ এর মরণফাঁদ। অতি সাম্প্রতিক প্রতিবেদনে ভারতের এই নারকীয় ও পৈশাচিক চিত্র যেভাবে ফুটে উঠেছে, তা কেবল উদ্বেগজনকই নয়, বরং মুসলিম উম্মাহর ঈমান ও ইজ্জত রক্ষার ক্ষেত্রে এক বিশাল প্রশ্ন।
খোদ ভারতে এই নেটওয়ার্কের সদস্যরা কথিত উচ্চশিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে। তারা কখনো ‘আব্দুর রহমান’ সেজে, কখনো ‘ইসলাম অনুরাগী’ হওয়ার ভান করে সরলমনা মুসলিম তরুণীদের আবেগকে পুঁজি করছে। হিজাব ও পর্দার অতি প্রশংসা করে তারা বিশ^াসের ভিত গড়ে তোলে, অতঃপর সেই বিশ^াসকে বিসর্জন দিয়ে তাদের ঠেলে দিচ্ছে পৈশাচিক নির্যাতনের নরককু-ে। ভারতের মুম্বাইয়ের মনিষ কিংবা উত্তরপ্রদেশের আশীষের মতো ছদ্মবেশীরা যেভাবে আমাদের মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করে তাদের জ্যান্ত পুড়িয়ে মারছে, তা দেখেও কি মুসলিম সমাজ জাগবে না?
দুর্ভাগ্যজনক ও ভয়াবহ সত্য হলো, এই বিষবাষ্পের আঁচ এখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ^বিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে।কথিত সহযোগী অধ্যাপক সুদীপ এর মতো তথাকথিত শিক্ষকদের মরণফাঁদে পড়ে মেধাবী ছাত্রী মুনিরা মাহজাবিন মিমোর করুণ আত্মহনন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুসংগঠিত সাংস্কৃতিক ও আদর্শিক যুদ্ধের বহিঃপ্রকাশ। এই কুচক্রী মহল জানে, একটি সমাজকে ধ্বংস করতে হলে তার মা-বোনদের সম্ভ্রম আগে কেড়ে নিতে হবে। ঢাবির মতো প্রতিষ্ঠানে যদি শিক্ষক বা উচ্চবিত্তের মুখোশধারী উগ্রবাদী চক্র মুসলিম ছাত্রীদের ইজ্জত-সম্মান নষ্ট করার সাহস পায়, তবে বুঝতে হবে দেশের ভেতর থাকা ‘রায় বল্লভ-জগৎশেঠরা’ তাদের পথ সুগম করে দিচ্ছে।
প্রশাসনের চরম উদাসীনতা, প্রশ্রয় আর তথাকথিত ‘সংখ্যালঘু সহানুভূতির’ আড়ালে এই কালসাপগুলো যেভাবে ফণা তুলছে, তা রুখে দেওয়া এখন সময়ের দাবি। ডিজিটাল প্ল্যাটফর্মে অপরিচিত বা স্বল্প পরিচিত ব্যক্তির অতি প্রশংসায় প্রলুব্ধ হওয়া মানেই নিজের গলায় ফাঁসের দড়ি পরানো। ‘ইসলাম শিখতে চাই’-এই টোপ গিলে ব্যক্তিগত সান্নিধ্যে আসা মানেই পৈশাচিকতার শিকার হওয়া। অভিভাবকদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনাদের আদরের সন্তানদের কেবল আধুনিক শিক্ষায় নয়, বরং খাঁটি ইসলামী তাহজিব-তমুদ্দুন ও শত্রুর চক্রান্ত চেনার শিক্ষায় শিক্ষিত করুন।
সরকারের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে এই ‘লাভ ট্র্যাপ সেল’গুলোর মূলোৎপাটন করতে গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে। ভারতের আদলে বাংলাদেশের মাটিতে কোনো নাপাক ‘সুদীপ’ বা ‘সিদ্ধার্থ’ যেন আমাদের কোনো বোনের প্রাণ কেড়ে নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় এই সামাজিক অবক্ষয় ও দ্বীনি লাঞ্ছনার আগুন যদি একবার ছড়িয়ে পড়ে, তবে এর পরিণাম হবে ভয়াবহ।
আমাদের কোমলমতি বোনদের উচিত, সর্বপ্রকার বিধর্মী ও মুনাফিক পুরুষদেরসাথে সাথে বিধর্মী ও মুনাফিক মহিলাদের থেকেও সাবধান থাকা, সে যে শ্রেণীরই হোক না কেন।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












