মুসলমানদের উচিত- বেশি বেশি তওবা করা, কাফির-মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের বিরুদ্ধে বদ-দোয়া করা
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি তওবাকারীকে মুহব্বত করেন। ” সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন কোনো গুনাই করেননি। ” সুবহানাল্লাহ!
এজন্য পৃথিবীর সমস্ত মুসলমানদের উচিত বেশি বেশি করে তওবা করা।
মুসলমানদের আরেকটি করণীয় আবশ্যকীয় কাজ হচ্ছে- কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সাথে সম্পর্ক না রাখা। তাদেরকে মুহব্বত না করা, তাদের অনুসরণ, অনুকরণ না করা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- “যে যাকে মুহব্বত করবে তার সাথেই তার হাশর-নশর হবে। ”
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে- “যে ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্য ও মিল রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত। ”
অতএব, বুঝে শুনে মুসলমানদের সম্পর্ক গড়ে তোলা উচিত। বুঝে শুনে কাউকে মুহব্বত করা উচিত এবং চিন্তা ফিকির করে কাউকে অনুসরণ করা উচিত। কারণ মুহব্বত ও অনুসরণ এ দুটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। কাফির-মুশরিকদের মুহব্বত করলে, অনুসরণ করলে কাফির-মুশরিদের সাথেই হাশর-নশর হবে। নাউযুবিল্লাহ!
আর যদি কেউ মু’মিন, মুসলমান ওলীআল্লাহ উনাদেরকে মুহব্বত করে, উনাদেরকে অনুসরণ করে তবে মু’মিন-মুসলমান ও ওলীআল্লাহ উনাদের সাথেই তার হাশর-নশর হবে। উনাদের সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ!
কেউ যদি কাফির-মুশরিকদের সাথে সম্পর্ক রাখে তাহলে তার ধ্বংস অনিবার্য। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে যে, হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাম উনার উম্মতের মধ্যে যারা উনার কথা শুনেনি তাদেরকে মহান আল্লাহ পাক তিনি ধ্বংস করে দিতে চাইলেন এবং মহান আল্লাহ পাক তিনি বললেন- হে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম! আমি আপনার উম্মতের ১ লক্ষ লোককে আযাব-গযব দিয়ে ধ্বংস করে দিবো। তখন হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাম তিনি বলেন- আয় আল্লাহ পাক! আমার উম্মতের মধ্যে ৬০ হাজার লোক নাফরমানী করেছে, কুফরী করেছে তাহলে বাকী ৪০ হাজার লোককে কোন কারণে ধ্বংস করা হবে? তখন মহান আল্লাহ পাক তিনি বলেন- বাকি ৪০ হাজার লোক নাফরমান কাফিরদের সাথে সম্পর্ক রেখেছে, তাদের সাথে উঠা-বসা করেছে, এজন্য ৬০ হাজারের সাথে বাকি ৪০ হাজারকেও ধ্বংস করা হবে। নাউযুবিল্লাহ!
এখন চিন্তা ও ফিকিরের বিষয়, তাহলে বর্তমান বিশ্বে কাফির-মুশরিকদের সাথে যারা উঠাবসা করছে, মিল-মুহব্বত রাখছে, তাদের অবস্থা কি হবে? তাই বুদ্ধিমানদের কাজ হবে কাফির-মুশরিকদের সাথে উঠাবসা করা থেকে বিরত থাকা।
মুসলমানদের জন্য আরেকটি করণীয় কাজ হচ্ছে- যারা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, হযরত ছাহাবায়ে কিরাম ও হযরত আউলিয়ায়ে কিরাম উনাদের শান-মান সম্পর্কে এলোমেলো কথা বলে, ব্যঙ্গচিত্র প্রকাশ করে ও করতে চায়, মুসলমানদের শহীদ করে ও করতে চায় এদের বিরুদ্ধে কঠিন বদ-দোয়া করা।
-আল্লামা মুহম্মদ নাজমুল হুদা ফরাজি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












