মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৯) কামিল শায়েখ উনার প্রতি সর্বক্ষেত্রে বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা মুরীদের জন্য কামিয়াবী হাছিলের কারণ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, রাত ২:০০
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৯) কামিল শায়েখ উনার প্রতি সর্বক্ষেত্রে বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা মুরীদের জন্য কামিয়াবী হাছিলের কারণ

উল্লেখ্য যে, একবার হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত বিনয়ের সাথে, আবেগ-আপ্লুত হয়ে মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করলেন, আয় আল্লাহ পাক! আপনার এমন একজন খাছ বান্দা আমাকে মিলিয়ে দিন, যিনি আমার ধারণকৃত মহান নিয়ামতের যথাযথ কদর করতে পারবেন। তৎক্ষণাৎ গায়েবী নেদা হলো, “আপনি রোম দেশে যান। ”
এ গায়েবী নেদা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রোম দেশের দিকে রওয়ানা হয়ে গেলেন। পথিমধ্যে কাউনিয়া নামক স্থানে পৌঁছে সওদাগরদের পান্থশালায় অবস্থান করেন। পান্থশালার দরজার সামনে একটি উঁচু বেদী ছিলো, অধিকাংশ সময় আমীর ও রাজ কর্মচারীগণ এসে এর উপর বসতো। হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনিও সে বেদীর উপর বসলেন। এদিকে উনার আগমনের সংবাদ পেয়ে অনেক আগ্রহ নিয়ে হযরত মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সাথে সাক্ষাত লাভের উদ্দেশ্যে পান্থশালায় পৌঁছলেন।
হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখে বুঝতে পারলেন যে, উনার সম্বন্ধেই আমাকে মূলত: জানানো হয়েছে। হযরত মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট এসে পায়ে পরে পূর্বের অবস্থার জন্য ক্ষমা চাইলেন। হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে ক্ষমা করে দিলেন। অতঃপর উনারা উভয়ে দীর্ঘ সময় ধরে পরস্পর আলোচনা করলেন। সবশেষে হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হুযূর! আমাকে বাইয়াত করান। হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি বললেন, বাইয়াত হতে হলে কিছু শর্ত পালন করতে হবে। যদি তাতে রাজী হন তাহলে বাইয়াত গ্রহণ করাবো।
কি সেই শর্ত? ......... হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, দু’ বোতল শরাব নিয়ে আসতে হবে। তিনি তৎক্ষনাত দু’ বোতল শরাব নিয়ে উপস্থিত করলেন। তারপর বললেন, দু’জন মেয়ে নিয়ে আসুন। সাথে সাথে হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার দু’জন মেয়েকে নিয়ে এসে হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট হাজির করলেন। তিনি পূণরায় বললেন, এবার ক্বারীবুল বুলূগ বা বালেগের নিকটবর্তী দু’জন (আমরাদ) দাঁড়ি গোফহীন (বালক) আমার কাছে নিয়ে আসুন। তিনি দু’জন ছেলে এনে যথাসময়ে হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে হাজির করলেন। এরপর হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত খুশি হলেন এবং বললেন, এখন এগুলো ফেরত পাঠিয়ে দিন। হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তৎক্ষণাৎ ফেরত পাঠিয়ে দিলেন। হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি উনাকে পূণরায় জিজ্ঞাসা করলেন, সুলত্বানুল আরিফীন, হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি উনার বিপরীত মুখী এ দু’ অবস্থার মধ্যে কেমন করে সামঞ্জস্য সাধিত হতে পারে। কারণ, একদিকে উনার অবস্থা এরূপ ছিলো যে, তিনি সারা জীবন খরবুজা খাননি। কেননা, তিনি জানতে পারেননি যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি প্রকারে খরবুজা খেয়েছেন, অপরদিকে তিনি নিজের সম্বন্ধে বলতেন-
سُبْحَانِى مَا اَعْظَمَ شَاْنِى
অর্থাৎ আল্লাহু আকবার! আমার শান কত উচ্চে! অথচ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন উচ্চ মর্যাদার মালিক হয়েও (উম্মতকে শিক্ষাদানের জন্য) বলতেন, আমি দিনে সত্তর থেকে একশবার তওবা করি। তদুত্তরে হযরত মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি বললেন, সুলত্বানুল আরিফীন, হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি যদিও অতি উচ্চ মর্যাদাশীল বুযূর্গ ব্যক্তি ছিলেন, কিন্তু বেলায়েতের ক্ষেত্রে তিনি এক নির্দিষ্ট স্তরে এসে স্থির হয়ে গিয়েছেন। আর সে স্তরেরই মহত্তের প্রভাবে উনার জবান থেকে এ সমস্ত বাক্য বের হতো। পক্ষান্তরে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো সর্বোচ্চ মাক্বামে উপনীত। উনার সাথে তো তুলনা দেয়াই চরম আদবের খিলাফ। আর মূলত তিনি উম্মতকে তা’লীম বা শিক্ষা দিয়েছেন কিভাবে মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমা প্রার্থনা করতে হয়।
হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি উনার ইলিম-আমল-আকল ও সমঝ সর্বোপরি উনার প্রতি একাগ্রতা দেখে বাইয়াত করালেন এবং পূর্ববর্তী কামিল মাশায়িখগণের প্রাপ্ত যাবতীয় নিয়ামতরাজী হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বরকতস্বরূপ অর্পণ করলেন এবং সাথে সাথে বলে দিলেন, এগুলো যথাযথ ব্যবহার করবেন যাতে পরকালে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের নিকট লজ্জিত হতে না হয়। (তাযকিরাতুল আউলিয়া) (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৫ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৬ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬