সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৮)

কামিল শায়েখ উনার প্রতি সর্বক্ষেত্রে বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা মুরীদের জন্য কামিয়াবী হাছিলের কারণ
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, রাত ২:১০
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৮)

এই যে বিষয়টা, ইলমে তাছাওউফের বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়। কারণ এই পথ অত্যন্ত কাঁটাযুক্ত পথ। এ পথে অত্যন্ত দৃঢ়তার সাথে ইস্তেক্বামত না থাকলে মূল জায়গায় পৌঁছা যায় না।
পাশাপাশি নিজের আমিত্ব-বড়ত্ব ও আত্মসম্মান বোধকে অন্তরে জায়গা দেয়া যাবে না। জাহিরী ইলিমের ফখর থাকতে পারে; যেহেতু অন্তর ইছলাহপ্রাপ্ত না। কিন্তু এসব অন্তরে যেন কখনও স্থান না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নিসবত-কুরবত মুবারককে মহান আল্লাহ পাক উনার নৈকট্যের একমাত্র অবলম্বন মনে করতে হবে। উনার আদেশ-নিষেধ মুবারকগুলো যথাযথভাবে পালন করতে হবে। উনার প্রতি আদব বজায় রাখতে হবে।
কারণ, হযরত মামশাদ্ উলূ দীনারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, “যে ব্যক্তির অন্তরে আমিত্ব-বড়ত্ব¡ বোধের লেশমাত্রও বাকী থাকবে, সে ব্যক্তি কামিল শায়েখ উনার নছীহত মুবারক উপলব্ধি এবং ছোহবত মুবারকের বরকত হতে সম্পূর্ণ বঞ্চিত থাকবে। ”
হযরত আবূ আলী মুহম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব সাক্বাফী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, “যে ব্যক্তি শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত মুবারকে থেকে আদব ও খিদমতের নিয়ম-কানুন রক্ষা করবে না সে ব্যক্তি শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত, নেক দৃষ্টি, ফায়িয-তাওয়াজ্জুহ ও রহমত, বরকত হতে এবং সে সমস্ত নূর মুবারক হতে বঞ্চিত থাকবে। যা মহান আল্লাহ পাক উনার নিকট হতে কামিল শায়েখ উনার ক্বলব বা অন্তরে পৌঁছানো হয়। ”
অনুরূপভাবে আরো উল্লেখ আছে যে, হযরত শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি। তিনি জীবনের শেষ প্রান্তে যখন উপনীত হলেন তখন উনার পূর্ববর্তী শায়েখ থেকে প্রাপ্ত খাছ নিয়ামতটি কাকে হস্তান্তর করবেন সে জন্য তিনি বিভিন্ন দেশ সফর করতে লাগলেন। উপযুক্ত কাউকে তিনি খুজে পাচ্ছিলেন না। “জাওয়াহেরে মুযিআহ্”-এর মধ্যে উল্লেখ আছে যে, হযরত শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি সফর করতে করতে রোম দেশের তুর্কিস্তানের কাউনিয়া নামক শহরে উপনীত হলেন। সেখানে দেখতে পেলেন হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্রদেরকে নিয়ে দর্স বা তা’লীম দিচ্ছেন। উনার সামনে ও আশপাশে অনেক কিতাবাদী। হযরত শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি সেখানে প্রবেশ করে বিশাল কিতাবের গোডাউনের প্রতি ইশারা করে বললেন, এসব কি? হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি জবাবে বললেন, এসব আপনি বুঝবেন না। হযরত শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি এ কথা শুনে সেখান থেকে বেরিয়ে গেলেন সাথে সাথেই সমস্ত লাইব্রেরীতে দাউ দাউ করে আগুন লেগে গেলো। তিনি তা দেখে বললেন, সর্বনাশ হয়ে গেছে! নিশ্চয়ই তিনি বড় কোন ওলীআল্লাহ। অনেক বড় বেয়াদবী হয়ে গেছে। তাড়াতাড়ি তিনি সেখান থেকে বেরিয়ে হযরত শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি উনার সামনে এসে বললেন, ইহা কি? আমার সমস্ত বিশাল বিশাল লাইব্রেরীতে আগুন লেগে গেছে। হযরত শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, এটাও তাই যা আপনি বুঝবেন না। হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি মাফ চাইলেন। হযরত শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি আবার উনার কিতাব গোডাউনে প্রবেশ করে ফুঁ দিলেন। সাথে সাথে সমস্ত আগুন নিভে গেলো। “খাযীনাতুল আছফিয়া” নামক কিতাবের ২য় খ-ের ২৬৯ পৃষ্ঠায় অপর একটি বর্ণনায় এসেছে যে, হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবগুলোর প্রতি ইশারা করে জিজ্ঞাসা করলেন, আপনার এখানে এসব কি? তখন হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি একটু বাঁকা উত্তর প্রদান করেন। এক পর্যায়ে হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবগুলি নিয়ে নিকটস্থ এক কূপের মধ্যে ফেলে দিলেন। মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি বিস্মিত হয়ে বললেন, হুযূর! আপনি একি করলেন? হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি তখন কিতাবগুলো কূপ হতে তুলে নিয়ে উনার সামনে রেখে দিলেন। বিস্ময়ের সাথে মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, হে বুযূর্গ ব্যক্তি! এ কি ব্যাপার? হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ইহা যওক ও হাল, যে সম্বন্ধে আপনার কোন ধারণা নেই। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬