মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৭) কামিল শায়েখ উনার প্রতি সর্বক্ষেত্রে বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা মুরীদের জন্য কামিয়াবী হাছিলের কারণ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, বিকাল ৩:৩৩
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৭) কামিল শায়েখ উনার প্রতি সর্বক্ষেত্রে বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা মুরীদের জন্য কামিয়াবী হাছিলের কারণ

কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার জবান মুবারক নিঃসৃত কথা মুবারক, আমল মুবারক, আচার-ব্যবহার মুবারক ও আদেশ-নিষেধ মুবারক ইত্যাদির মধ্যে কোন না কোন হিকমত লুকায়িত থাকে যা সার্বিকভাবে মুরীদের জন্য ফায়দা লাভ করার কারণ। যদিও তাৎক্ষনিকভাবে মুরীদ-মুতাক্বিদরা সে সমস্ত বিষয়গুলো উপলব্ধি করতে পারে না, তাই কামিল শায়েখ যদি এমন কোন কথা বলেন বা আমল করেন যা মুরীদ অনুধাবন করতে পারছে না তখন শায়েখ উনার প্রতি হুসনে যন বিশুদ্ধ রাখবে এবং জিজ্ঞাসা করে জেনে নিবে। তাতেও যদি বুঝে না আসে তাহলে নিজের আক্বল-সমঝের অভাব মনে করে চুপ থাকবে। এতেই মুরীদের কামিয়াবী।
এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয়, এক ব্যক্তি হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে বাইয়াত হতে আসলো। সে একজন সাধারণ মানুষ, সে জেনেছে ইলমে ফিক্বাহ শিক্ষা করার পাশাপাশি একজন কামিল শায়েখের নিকট বাইয়াত হতে হয়। যিকির-ফিকির করতে হয়, ছবক আদায় করতে হয়। এখন কার কাছে সে বাইয়াত হবে? সেজন্য সে একজন কামিল শায়েখ উনার সন্ধান করতে করতে উনার কাছে আসছে। সে ব্যক্তি হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে এসে বললো, হুযূর! আমাকে বাইয়াত করান। আমি তো শুনেছি একজন কামিল শায়েখের নিকট বাইয়াত হতে হয়, আমি বাইয়াত হতে আসছি। আপনি দয়া করে আমাকে বাইয়াত করান। তিনি তার ছিরত-ছুরত দেখে বুঝলেন সেতো রসম রেওয়াজ বাইয়াত হতে এসেছে। এভাবে বাইয়াত হলে তো হবে না। তখন তিনি তাকে বললেন- তুমি বাইয়াত হতে এসেছ খুব ভালো কথা; কিন্তু বাইয়াত গ্রহণ করে দায়িম-ক্বায়িম থাকা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি ফেরত যাও। তখন সে ব্যক্তি বললো, না হুযূর! আমাকে বাইয়াত করান। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, বাইয়াত হবে তাহলে কালিমা শরীফ পাঠ করো। তখন সে ব্যক্তি পাঠ করলো-
لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার কালিমা শরীফ পাঠ শুদ্ধ হয়নি বরং তুমি পড়-
لَا اِلٰهَ اِلَّا اللهُ اَبُو بَكْرٍ شِبْلِى رَسُوْلُ اللهِ
তখন লোকটি বললো, হুযূর! বেয়াদবী মাফ করবেন, আপনি বলেন কি! লোকটি আশ্চর্য হলো। তিনি বললেন, আমি তো আগেই বলেছিলাম, তুমি বাইয়াত হতে পারবে না। তুমি ফেরত যাও। লোকটি চলে গেল। কিছুদূর যাওয়ার পর চিন্তা করলো যে, হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি তো এ যামানার খাছ লক্ষ্যস্থল। অনেক বড় ওলীআল্লাহ। বিরাট আলেম ও বুযূর্গ ইত্যাদি ইত্যাদি। তিনি তো কুফরী করতে পারেন না। নিশ্চয়ই এর মধ্যে কোন হাক্বীক্বত রয়েছে। সে আবার ফিরে এলো। এসে বললো, হুযূর! আমাকে বাইয়াত করান। তিনি বললেন, তুমি পারবে না। সে বললো, আমি জেনেছি আপনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী। আমি আপনার নিকট বাইয়াত হতে এসেছি। আপনি দয়া করে আমাকে বাইয়াত করান।
হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তাহলে ঠিক আছে, তুমি কালিমা শরীফ পাঠ করো। তখন সে কালিমা শরীফ পাঠ করলো-
لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার কালিমা শরীফ পাঠ শুদ্ধ হয়নি বরং তুমি পড়-
لَا اِلٰهَ اِلَّا اللهُ اَبُو بَكْرٍ شِبْلِى رَسُوْلُ اللهِ
অর্থাৎ “মহান আল্লাহ পাক তিনি ব্যতীত অন্য কোন মাবুদ নেই। আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি মহান আল্লাহ পাক উনার রসূল। ”
সেই ব্যক্তি সেটাই পাঠ করলো, তখন হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি বললেন, এখন তুমি তওবা-ইস্তেগফার করো এবং আবার কালিমা শরীফ পাঠ করো-
لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ব্যতীত অন্য কোন মা’বুদ নেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সে কালিমা শরীফ শোধরায়ে পাঠ করলো।
হযরত আবু বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে বললেন, হে ব্যক্তি! মূলত, তোমাকে কালিমা শরীফ পরিবর্তন করা আমার উদ্দেশ্য না। আমার দেখার বিষয়টা ছিল, আমার প্রতি তোমার হুসনে যন কি রকম? আক্বীদা বিশুদ্ধ কি-না? আমার কথায় তুমি চু-চেরা কীল-কাল করো কি-না? কেননা আমার প্রতি তোমার যদি আক্বীদা ও হুসনে যন বিশুদ্ধ না থাকে আর শায়েখের আদেশ পালন করতে গিয়ে যদি চু-চেরা কীল-কাল করো, তাহলে জীবনেও তুমি ফায়িয-তাওয়াজ্জুহ লাভ করতে পারবে না।
কাজেই আমার আমল-আখলাক, ছিরত-ছুরত, আচার-ব্যবহার, চলা-ফেরা, কথা-বার্তা, আদেশ-নির্দেশ মুবারক ইত্যাদি দেখে যদি অন্তরে বদ ধারণা স্থান পায়, কোন প্রকার চু-চেরা, কীল-কাল করো, আদেশ-নিষেধের খিলাফ কাজ করো, তাহলে এই রসম রেওয়াজ বাইয়াত গ্রহণ করে কোন ফায়দা পাওয়া যাবে না। আমার ছোহবত ইখতিয়ার তোমার কোন কাজে আসবে না। হাক্বীক্বী বাইয়াত গ্রহণ করতে হবে। যা আদেশ করা হবে তাই শুনতে হবে। তাহলেই কামিয়াবী। পরে তিনি তাকে বাইয়াত করালেন। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৫ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৬ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬