সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১৬)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, সকাল ৬:৩১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৬
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১৬)
(পূর্ব প্রকাশিতের পর)
কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে বা উনার অনুমতি মুবারক ব্যতীত চলে গেলে মুরীদের শুধু পরকালীন ক্ষতিই হয় না বরং অনেক সময় দুনিয়াবী নানা প্রকার মুছিবতেও গ্রেফতার হতে হয়।
নিম্নলিখিত ঘটনাটিই এর উজ্জ্বল দৃষ্টান্ত। সুলত্বানুল আউলিয়া হযরত জা’ফর জালদী রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী। উনার হামযাহ আলভী নামক একজন খাছ মুরীদ ছিলেন। তিনি সর্বদা স্বীয় শায়েখের দরবার শরীফে থেকে মুর্শিদ ক্বিবলা উনার খিদমত মুবারকে আঞ্জাম দিতেন। একবার হঠাৎ উনার মনে বাড়ী যাওয়ার ইচ্ছা হলো। বাড়ী গিয়ে মোরগ যবেহ করতঃ সন্তানদেরকে নিয়ে আহার করবেন, এই ছিল উনার মনের আকাঙ্খা।
তিনি উনার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নিকট বাড়ী যাওয়ার অনুমতি চাইলে সুলত্বানুল আউলিয়া হযরত জা’ফর জালদী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি আজ রাতে এখানে থাকো। হযরত হামযাহ আলভী মনে মনে চিন্তা করলেন, আমি যদি আজ রাতে এখানে থাকি তবে কাল ভোর বেলায় ফজর ও চাশতের নামায পর্যন্ত থাকতে হবে। তার আগে রওয়ানা করা যাবে না। ফলে ভোরে সন্তানদের নিয়ে আহার করাও হবে না। এ চিন্তা করে তিনি নিজ শায়েখের নিকট পুনরায় অনুমতি প্রার্থনা করলেন, কিন্তু শায়েখ বা মুুর্শিদ ক্বিবলা বললেন, না, তুমি আজ রাতে আমার এখানেই থাকো। তখন হযরত হামযাহ আলভী বললেন, না হুযূর! আমার বিশেষ জরুরত, তাই যেতেই হবে। তখন সুলত্বানুল আউলিয়া হযরত জা’ফর জালদী রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তোমার যা ইচ্ছা তাই করো। হযরত হামযাহ আলভী বাড়ী চলে গেলেন। বাড়ী গিয়ে মোরগ যবেহ করতঃ গোশত উনুনে চড়িয়ে দিলেন। পরদিন ভোর বেলা নিজের মেয়েকে হুকুম করলেন, উনুনের উপর থেকে গোশতের ডেগচীটি তুলে নিয়ে আসতে। সেই মেয়ে পিতার নির্দেশে ডেগচীটি তুলে আনতে গেল। কিন্তু ডেগচীটি তুলে আনার সময় হঠাৎ পা পিছলে সে পড়ে গেল এবং হাতের ডেগচী থেকে সমস্ত গোশত মাটিতে ছিটকে পড়লো।
তখন হযরত হামযাহ আলভী দুঃখ করে বললেন, যা হবার তা হয়েছে। গোশতগুলো উঠিয়ে আনো, তা ধুয়ে খাওয়া যাবে। মেয়েটি গোশত উঠাতে যাবে, ঠিক এমন সময় একটি কুকুর এসে সমস্ত গোশতে মুখ লাগিয়ে দিল। কতগুলো ইতোমধ্যে খেয়েও ফেললো। হযরত হামযাহ আলভী এ ঘটনা দেখে আক্ষেপ করে বললেন, হায় হায়! মোরগ তো খাওয়াই গেল না।
কে জানে আপন শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার মন থেকেও উঠে গেলাম কি-না! এই বলে তিনি উনার শায়েখের খিদমতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন। কামিল শায়েখ তিনি মুরীদকে ফিরে আসতে দেখে বললেন, যে এক টুকরা গোশত খাওয়ার লালসায় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নির্দেশ মুবারক পালন করে না, তার সে গোশত মহান আল্লাহ পাক তিনি কুকুরের ভাগ্যেই দিয়ে থাকেন। শায়েখ বা মুর্শিদ ক্বিবলার মুখে এ কথা শুনে হযরত হামযাহ আলভী অত্যন্ত অনুতপ্ত হয়ে নিজের অমার্জনীয় ভুলের জন্য তওবা করলেন। (তাযকিরাতুল আউলিয়া)
অতএব উল্লেখিত আলোচনা দ্বারা এটাই প্রমাণিত হলো যে, শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ অমান্য করে কোন কাজ করা বা অনুমতি ব্যতীত উনার দরবার শরীফ ত্যাগ করা মুরীদের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনি আফসুস ও অনুতপ্তের কারণ। কাজেই মুরীদের জন্য আবশ্যক হলো, নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার দরবার শরীফ ত্যাগ করার পূর্বে উনার সম্মতি বা অনুমতি নেয়া। আর এক্ষেত্রে কোন প্রকার পীড়াপীড়ি বা জোর-জবরদস্তি করা উচিত নয়। বরং শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ইচ্ছার সাথে নিজের ইচ্ছা ও কামনা-বাসনাকে বিলীন করে দিয়ে ছবর ইখতিয়ার করবে। এতেই মুরীদের জন্য সর্বপ্রকার কামিয়াবী নিহিত। যদিও তা জ্ঞানের স্বল্পতা হেতু বাহ্যিকভাবে অসংযত বা অকল্যাণকর মনে হতে পারে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
অর্থ: “তোমাদের কাছে যা অপছন্দনীয় মনে হয় সম্ভবত সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর যা তোমাদের কাছে কল্যাণকর বা পছন্দনীয় মনে হয় সম্ভবত সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুতঃ মহান আল্লাহ পাক তিনি জানেন, আর তোমরা জান না। (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ, পবিত্র আয়াত শরীফ-২১৬)
কাজেই, মুরীদ যেহেতু কল্যাণ ও অকল্যাণের ব্যাপারে নিশ্চিত নয়। বিধায় নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ইচ্ছার উপর ছবর বা ধৈর্য ধারণ করবে। কেননা যারা হক্কানী রব্বানী ওলীআল্লাহ, কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনারা একজন সাধারণ মানুষকে হাক্বীক্বী মু’মিন, মুত্তাক্বী, পরহেজগার, আল্লাহওয়ালা বানাতে সক্ষম। উনারা মহান আল্লাহ পাক উনার প্রদত্ত নূর মুবারক দ্বারা সবকিছু প্রত্যক্ষ করেন এবং ফায়ছালা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২২ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২২ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২২ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২২ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২৩ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৪ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে