অন্তর বা ক্বলব থেকে দুনিয়ার মুহব্বত দূর না করা পর্যন্ত হাক্বীক্বী ঈমানদার হওয়া যায় না
, ২৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৯ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
প্রত্যেক আদম সন্তানের অন্তরে দুনিয়ার মুহব্বত থাকে, দুনিয়ার মুহব্বত অন্তরে থাকলে ইচ্ছা অনিচ্ছায় মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে যায়। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের থেকে দূরে সরে যায়। নাউযূবিল্লাহ! এই দুনিয়ার মুহব্বত যদি অন্তর থেকে বের করে দেওয়া যায় তাহলে ইচ্ছা অনিচ্ছায় উনাদের দিকে সে রুজু হয়ে যায়। সুবহানাল্লাহ! এই দুনিয়ার মুহব্বত বের করার জন্য অলীআল্লাহ উনাদের কাছে বাইয়াত হতে হয়। বাইয়াত হয়ে যিকির আযকার করে অন্তর বা ক্বলব পরিশুদ্ধ করতে হয়। তাহলেই অন্তর থেকে দুনিয়ার মুহব্বত বের হয়ে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত অন্তরে পয়দা হয়। তখন তার পক্ষে সব সময় নেক কাজ করা সম্ভব হয়। এই সম্পর্কে সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরত হারেসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে বিনীত নিবেদন করলেন, “ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি যথার্থ মু’মিন হতে পেরেছি বলে মনে করি।” এতে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার কাছে জানতে চাইলেন এর প্রমান কি? হযরত হারেসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সবিনয়ে জানালেন, দুনিয়ার মোহ আমার অন্তর থেকে এমনভাবে পলায়ন করেছে যে, আমার দৃষ্টিতে স্বর্ণ ও রৌপ্যের মধ্যে কোন পার্থক্য সূচিত হয়না। উভয় বস্তুই আমার কাছে সমান তুচ্ছ। জান্নাত এবং জাহান্নাম আমি দিব্য চোখে দেখতে পাই। একথা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, “ঈমানের যে সোপানে আপনার উপনীত হওয়া প্রয়োজন ছিল, সে সোপানে আপনি উপনীত হয়েছেন। এখন সযতেœ এ ঈমানকে হিফাযত করুন।” সুবহানাল্লাহ! অন্তর বা ক্বলব পরিশুদ্ধ হলে হাক্বীক্বী ঈমানদার হওয়া যায় এবং দুনিয়ার মুহব্বত, ধনসম্পদের মুহব্বত সব দূর হয়ে যায়।
মহান আল্লাহ পাক তিনি যেনো আমাদেরকে ক্বলব পরিশুদ্ধ করার জন্য এবং হাক্বীক্বী ঈমানদার হওয়ার জন্য যামানার মহান মুজাদ্দিদ মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সঙ্গী হওয়ার তাওফীক্ব দান করেন। আমীন!
-আহমদ ফাতেমা আক্তার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)