মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১৩)
কাজেই যদি কোন ব্যক্তি স্বপ্নেও দেখে যে, আফদ্বালুল আউলিয়া ইমামে রব্বানী হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি, মাহবূবে সুবহানী কুতুবে রব্বানী সাইয়্যিদুল আউলিয়া গাউছুল আ’যম হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি প্রমুখ আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা তাকে ফয়েজ-তাওয়াজ্জুহ দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে, স্বীয় মুর্শিদ ক্বিবলা উনার পক্ষ হতেই ফয়েজ-তাওয়াজ্জুহ দেয়া হচ্ছে। মূলতঃ একজনের মুরীদকে অন্যজন সেই মুরীদের শায়েখ উনার অনুমতি ব্যতিত ফয়েজ-তাওয়াজ্জুহ দিতে পারেন না। আর তা তরতীবও নয়।
বর্ণিত আছে যে, একবার হযরত শাহ কুতুবুদ্দীন হায়দার রহমতুল্লাহি আলাইহি উনার একজন মুরীদ অতি ক্ষুধার্ত অবস্থায় হযরত শায়েখ শিহাবুদ্দীন সোহ্রাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি উনার খানকাহ শরীফে উপস্থিত হলেন। অতঃপর নিজ শায়েখের আবাসস্থলের দিকে লক্ষ্য করে দোয়া করতে লাগলেন যে-
يَا قُطُبَ الدِّيْنِ حَيْدَرَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ شَيْأً لِلّهِ
অর্থ: “হে কুতুবুদ্দীন হায়দার রহমতুল্লাহি আলাইহি! আমাকে সাহায্য করুন।” হযরত শায়েখ শিহাবুদ্দীন রহমতুল্লাহি আলাইহি তিনি উনার খানকাহ শরীফের বাহিরে এ রকম ডাক শুনতে পেয়ে নিজ খাদিমকে নির্দেশ দিলেন যে, আগন্তুকের জন্য খাবারের ব্যবস্থা করতঃ উনাকে যেন সংবাদ দেয়া হয়। নির্দেশ মুতাবিক খাদিম সেই আগন্তুককে আহার করালো। সেই আগন্তুক ব্যক্তি খাবার গ্রহণ শেষে পুনরায় নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলার আবাসস্থলের দিকে ফিরে শোকর আদায় করে বলতে লাগলো, হে আমার শায়েখ! আপনি আমার খুবই উপকার করলেন এবং এমনভাবে মেহমানদারী করালেন যে, আমি বেশ পরিতৃপ্ত হয়েছি। সেই খাদিম তার শায়েখ হযরত শিহাবুদ্দীন রহমতুল্লাহি আলাইহি উনাকে বললো, “আমি এমন কৃতজ্ঞ ব্যক্তি কখনো দেখিনি যে, আপনার মত বুযূর্গ ব্যক্তির মেহমানদারী গ্রহণ করে তার নিজ শায়েখের কৃতজ্ঞতা প্রকাশ করে।” হযরত শায়েখ শিহাবুদ্দীন রহমতুল্লাহি আলাইহি বললেন, আসলে ঐ ব্যক্তি একজন ফেরেশতা ছিলেন, যে তোমাদেরকে তাছাউফের তা’লীম বা শিক্ষা দিতে এসেছেন। অতএব স্বীয় মুর্শিদ ক্বিবলা উনার প্রতি মুরীদের আদব-কায়দা এবং আক্বীদা কিরূপ হওয়া উচিত তা সহজেই অনুমেয়।
স্মর্তব্য, যা কিছু নিয়ামতই অর্জিত হোক না কেন, তা নিজ শায়েখের তোফায়েলে ও উছিলাতে প্রাপ্ত হয়েছে বলে স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলার প্রতি কৃতজ্ঞতা আদায় করাই হচ্ছে প্রকৃত আদব। আর এর মধ্যেই রয়েছে তার কামিয়াবী বা সফলতা। কেননা কিতাবে উল্লেখ করা হয়েছে-
কোন এক মুরীদ একবার নদীতে ডুবতে ছিল, হঠাৎ দেখতে পেল যে, পানির উপর একখানা হাত বের হয়ে বলতে লাগলো, “এ হাত ধরো, তুমি নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার পাবে।” মুরীদ জিজ্ঞাসা করলো, এই হাত কার, উত্তর আসলো, “তোমার পীর ছাহেবের পীর ছাহেবগণের মধ্যে অমুক পীর ছাহেবের।” সে ব্যক্তি ঐ হাত ধরতে অস্বীকৃতি জানালো। তৎপর অপর এক হাত পানির উপর দৃষ্টি গোচর হলো এবং বললো, “এই হাত ধরো।” মুরীদ প্রশ্ন করলো, “এ হাত কার?” উত্তর আসল “এ হাত সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার।” মুরীদ সে হাতও ধরতে সম্মত হলো না এবং বলল, “আমি এ হাতে নিজ হাত দেইনি। অর্থাৎ আমি এ হাতের উপর বাইয়াত গ্রহণ করিনি।” তখন আবার অপর এক হাত পানির উপর প্রকাশ হলো এবং বললো “এ হাত ধরো।” মুরীদ পুনরায় প্রশ্ন করলো, “এ হাত কার?” উত্তর আসলো, “এ হাত তোমার শায়েখ বা মুর্শিদ ক্বিবলার।” তখন মুরীদ সেই হাত ধরলো এবং নিমজ্জিত হওয়া থেকে রক্ষা পেলো। কাজেই মুরীদকে স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলার প্রতি কতটুকু ফানা হওয়া উচিত তা ফিকিরযোগ্য। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।