মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৮)

ঈমানদীপ্ত আত্মত্যাগের বিরল দৃষ্টান্তে ভরপুর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জীবনী মুবারক:

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, রাত ২:১০
ঈমানদীপ্ত আত্মত্যাগের বিরল দৃষ্টান্তে ভরপুর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জীবনী মুবারক:
নিজের চেয়ে অপরের প্রয়োজনকে অত্যাধিক গুরুত্ব দেয়াকে ঈছার বলা হয়। যা হামদরদী অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ও উনার সম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে অপরের প্রয়োজনের প্রতি গুরুত্বারোপের যে প্রাধান্য দেয়া হয় সেটাকেই বুঝানো হয়। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রত্যেকটি কথা, কাজ, অভ্যাসে হামদরদীর যে ঈমানদীপ্ত নিদর্শন ফুটে উঠতো তা পূর্ববর্তী এবং পরবর্তী যামানার অন্য কোন মানুষের পরস্পরের মাঝে খুজে পাওয়া অত্যন্ত দুষ্কর বটে। মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে এ প্রসঙ্গে ইরশাদ মুবারক করেন- “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরস্পর নিজের চেয়ে অপরের প্রতি অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকেন যদিও বা ভীষণ ক্ষুধার্ত অবস্থায় থাকেন।” সুবহানাল্লাহ!

ইয়ারমুকের জিহাদে হামদরদীর বেমেছাল দৃষ্টান্তের একটি মর্মস্পর্শী ঘটনা:
হযরত আবু জহম ইবনে হুজায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, ইয়ারমুকের জিহাদে আমার চাচাতো ভাই যোগদান করেন। জিহাদ প্রান্তরে এক সময় আমি উনার খোজে বের হলাম। হয়তোবা পিপাসার্ত অবস্থায় কোথাও রয়েছেন এই মনে করে আমি উনাকে পানি পান করানোর নিয়তে এক মশক পানিও সঙ্গে নিলাম। খুজতে খুজতে একস্থানে আমি উনাকে অত্যন্ত মূমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখলাম। শহীদী মৃত্যুর মুহূর্ত যেন সামনে উপস্থিত। এমতাবস্থায় আমি উনাকে জিজ্ঞেস করলাম, হে আমার ভাই! আপনি কি একটু পানি পান করবেন? তিনি অতি কষ্টে ইশারায় যখন হ্যাঁ বললেন ঠিক সেই মুহূর্তে অদূরে মূমুর্ষ অবস্থায় আরেকজন মুজাহিদ ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পানি পিপাসায় ছটফট করছিলেন। আমার মূমুর্ষ ভ্রাতা বিষয়টি লক্ষ্য করে তৎক্ষণাৎ নিজে পানি পান না করে উনার নিকট পানি নিয়ে যেতে আমাকে ইশারা করলেন। আমি সে ব্যক্তির নিকট গিয়ে দেখলাম তিনি হলেন হযরত হিশাম ইবনে আবুল আছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। আমি উনাকে পানি পান করাতে যাবো এমন সময় উনারই পার্শ্ববর্তী আরেকজন মূমুর্ষ ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও পানি পিপাসায় ছটফট করছিলেন। হযরত হিশাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও তৎক্ষণাৎ নিজে পানি পান না করে উনার নিকট পানি নিয়ে যেতে আমাকে ইশারা করলেন। আমি উনার নিকট পানি নিয়ে যেতেই দেখলাম তিনি শাহাদাতী শান মুবারক গ্রহণ করেছেন। হযরত হিশাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট ফিরে গিয়ে দেখলাম তিনিও একইভাবে শাহাদাতী শান মুবারক গ্রহণ করেছেন। অতঃপর আমার ভ্রাতা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট প্রত্যাগমন করে দেখলাম তিনিও ইতিমধ্যে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমানদীপ্ত হামদরদীর উৎসমূল:
পবিত্র হাদীছ শরীফ এবং অসংখ্য সীরাত গ্রন্থসমূহে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনেক ঈমানদীপ্ত আত্মত্যাগের ঘটনা বর্ণনা করা আছে। উক্ত ঘটনাসমূহে জীবনের শেষ মুহূর্তে বা কঠিন অবস্থায় থাকার পরও হামদরদী হয়ে নিজে পানি না খেয়ে অপরকে খাওয়ানোর যে মহানুভবতা ফুটে উঠেছে তদ্রুপ নিজের ভাইকে কঠিন মূমুর্ষ তৃষ্ণার্ত অবস্থায় রেখে আরেকজনকে পানি পান করাতে যাওয়ার মাঝে হযরত আবু জহম ইবনে হুজায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানী মুহব্বত, ঈমানী নিসবত যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মাঝে গড়ে দিয়েছেন সেটাকে প্রাধান্য দেয়ার দৃষ্টান্ত ফুটে উঠেছে। সুবহানাল্লাহ!

বর্তমান সময়ে মুসলমানদের মাঝে ঈমানদীপ্ত হামদরদী আজ কোথায়?
মূলতঃ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ একটা দেহের মত। দেহের কোন অংশে আঘাত পেলে যেমন গোটা শরীরে অনুভূত হয় তদ্রƒপ বিশ্বের কোন অঞ্চলের মুসলমান আঘাতপ্রাপ্ত অত্যাচারিত-নির্যাতিত হলে সমগ্র বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত লাগার কথা। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি আজ ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, বার্মা, আসাম বা হিন্দুস্থান অথবা অন্যান্য কাফির দেশেও মুসলমানদের উপর ইহুদী-মুশরিক-নাছারাদের কঠিন যুলুম-নির্যাতন, অত্যাচার-নিষ্ঠুর আচরণ, জ্বালাও-পোড়াও হত্যা-সম্ভ্রমহানির ঘটনায় মুসলিম বিশ্বের যে মূমুর্ষ অবস্থা বিরাজমান, তার প্রতিবাদ, প্রতিরোধ কিংবা প্রতিশোধে সারা বিশ্বের মুসলমানরা গর্জে উঠছে না; ঈমানদীপ্ত আত্মত্যাগে এগিয়ে যাচ্ছে না। মূলতঃ হাক্বীক্বীভাবে যারা বর্তমান সময়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওয়ারিছ হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ছোহবত শূন্যতাই মুসলমানদের নির্লিপ্ততার মূল কারণ।
অতএব, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমানদীপ্ত আত্মত্যাগের হামদরদীর আদর্শে জাগতে হলে অবিলম্বে গোটা মুসলিম মিল্লাতকে বর্তমান যামানার হাক্বীক্বী নায়েবে রসূল, ওয়ারাছাতুল আম্বিয়া, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ডাকে সাড়া দিতে হবে, উনার মুবারক ছোহবতকে অপরিহার্য করে নিতে হবে; অন্যথায় আর কোন বিকল্প নেই। কারণ একমাত্র তিনিই বর্তমান বিশ্বে তাবৎ মুসলিম উম্মাহর একমাত্র অভিভাবক ও ত্রাণকর্তা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৭ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে