মুরগি নিয়ে ঝগড়ার পর নারীর রহস্যজনক মৃত্যু, মাসহ আটক ৫
জামালপুর সংবাদদাতা:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নে বালুগাঁও গ্রাম থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। জুমুয়াবার (২৯ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে এ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের কামালপুর বালুগাঁও গ্রামে ঘটনা ঘটে।
নিহত বাসনার ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের কামালপুর বালুগাঁও গ্রামে নিহত বাশনা বেগমের সঙ্গে জুমুয়াবার তার মা রশিদা বেগমের মুরগি নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর থেকে নিখোঁজ হয় বাশনা বেগম (৩৫)। পরে বকশীগঞ্জ থানার পুলিশ বাশনার মায়ের বাড়ি থেকে ঘরের তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় বাশনার লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলমান আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।