মুবারক হো মহিমান্বিত ২রা শাবান শরীফ! আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, হযরত সাইয়্যিদুল উমাম আছ ছালিছ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
অতএব, প্রত্যেকের উচিত- ব্যাপক যওক-শওকের মাধ্যমে এই মহিমান্বিত দিবস মুবারক যথাযথ মর্যাদায় পালন করা।
, ২রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ তাসি, ১৩৯০ শামসী সন , ২৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক আলাইহিস সালাম উনার প্রতি অফুরন্ত পবিত্র দুরূদ শরীফ ও সালাম মুবারক।
“প্রসঙ্গত, আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ২রা শা’বান শরীফ। সুবহানাল্লাহ! ১৪৪১ হিজরী উনার এই দিনে লাইলাতুস সাবত (শনিবার) রাত ১০টা ১০ মিনিটে দুনিয়ার যমীনে ইলাহী উনার মাদানী নব সওগাত হয়ে তাশরীফ মুবারক নেন জান্নাতী ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আছ ছালিছ আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!”
উল্লেখ্য, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আছ ছালিছ আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাহিমুস সালাম উনাদের অর্ন্তভুক্ত।
উনার মহাসম্মানিত নানাজান খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
উনার মহাসম্মানিত আম্মাজান হচ্ছেন সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুন নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
উনার মহাসম্মানিত পিতাজান হচ্ছেন মুহইস সুন্নাহ, মাহিউল বিদআত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম, শাহ্দামাদে ছানী সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! উনার শান মান ও ফাযায়েল ফযীলত মুবারক যে কত বেমেছাল ও কত বিশেষ তা ভাষায় বর্ণনার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ!
প্রসঙ্গত উল্লেখ্য, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক আলাইহিস সালাম উনার এবং উনার পুত-পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটি বিষয়ই বেমেছালভাবে মহাসম্মানিত। তার মধ্যে আখাচ্ছুল খাছ বিষয়গুলো আরো আলাদাভাবে বৈশিষ্ট্যম-িত। সুতরাং সে মহান বিষয় বা দিবস মুবারক পালনের সাথে যদি উম্মাহ নিজেকে সম্পৃক্ত করতে পারে, শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারে, সম্মানের সাথে পালন করতে পারে, তাহলেই উম্মাহ সহজে সফল হতে পারবে, খাছ রহমত পাবে। ইনশাআল্লাহ!
স্মর্তব্য পবিত্র রওযা শরীফ, পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে অবস্থিত থাকার কারণে এবং পবিত্র মদীনা শরীফ উনার যমীনে অবস্থিত হওয়ার কারণে পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফ উনার মর্যাদা-মর্তবা লক্ষ-কোটি গুণ বেশী। সুবহানাল্লাহ! একই কারণে যমীনের মর্যাদা আসমানের থেকে লক্ষ-কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, ছোহবত মুবারক উনার উসীলায় যদি মাটি মুবারক উনার এ অবস্থা হয়, তাহলে যিনি বা যাঁরা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুন নাজাত মুবারক (রক্ত মুবারক) তথা পবিত্র আওলাদ শরীফ, বিশেষ করে পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সংশ্লিষ্ট; তাহলে উনাদের সংশ্লিষ্ট বিষয়ে সম্মান করা খুশি প্রকাশ করা কত বড় তথা ভাষাহীন বেমেছাল রহমত মুবারক, বরকত মুবারক, মাগফিরাত মুবারক ও সমূহ নিয়ামত মুবারক হাছিলের বিষয়। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ
পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে, যে মানুষের শুকরিয়া করতে পারেনা সে মহান আল্লাহ পাক উনারও শুকরিয়া আদায় করতে পারে না।
সাধারণ মানুষের ক্ষেত্রেই যদি এই অবস্থা হয়, তাহলে যাঁরা আখাচ্ছুল খাছ আওলাদে রসূল আলাইহিস সালাম উনাদের শুকরিয়া আদায় না করলে কত ভয়াবহ ও নিকৃষ্ট অবস্থা হতে পারে তা বিশেষ ফিকিরের বিষয়।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন ‘তোমরা নাজাতের জন্য, রহমত প্রাপ্তির জন্য উসিলা তালাশ করো’।
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আওলাদে রসূল আলাইহিস সালাম উনাদেরকে হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতির ন্যায় রক্ষা কবচ এবং যমীনের নিরাপত্তা দানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্যান্য পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে ব্যাপক ফযীলত ও বিশেষ তা’যীম তাকরীম ও সর্বোচ্চ স্তরের খিদমতের আঞ্জামের জন্য জোর তাগিদ দেয়া হয়েছে।
এক্ষেত্রে উল্লেখ্য, ইমামুল মুহসিনীন, মুস্তাজাবুদ দাওয়াত, জান্নাতী মেহমান, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আছ ছালিছ আলাইহিস সালাম উনার শান মান ও ফাযায়েল ফযীলত মুবারক যে কত বেমেছাল ও কত বিশেষ তা ভাষায় বর্ণনার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ!
সঙ্গতকারণেই আমরা মনে করি যে, খুব সহজ সত্য হলো, বাংলাদেশের খাদ্যনিরাপত্তা হোক কিংবা আভ্যন্তরিত যত সঙ্কট-সমস্যাই হোক অথবা গোটা মুসলিম বিশ্ব যে ফিৎনা ফাসাদে আপতিত এবং অনিশ্চিত জীবনযাত্রায় শঙ্কিত অনিরাপত্তায় আতঙ্কিতই হোক তার থেকে তাদের মুক্তি লাভের একটাই ত্বরীক্বা- তা হলো মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিরাপত্তার চাদরে, ছায়াতলে নিজেদেরকে সমর্পিত করা।
খাছ করে ইমামুল মুহসিনীন, মুস্তাজাবুদ দাওয়াত, জান্নাতী মেহমান, ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাওয়াসায়ে সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আছ ছালিছ আলাইহিস সালাম উনাদের তা’যীম মুবারক, তাকরীম মুবারক করা, উনাদের গোলামীতে আঞ্জাম দেয়া। উনাদের নিছবত মুবারক, কুরবত মুবারক, রেজামন্দি মুবারক হাছিল করা।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক উসীলায় মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে মহামহিমান্বিত এ বিলাদত শরীফ উনার মাঝে অংশগ্রহণের জন্য তীব্র প্রতিযোগিতা করার, সর্বোচ্চ খুশি প্রকাশ করার, সর্বাধিক খিদমতে আঞ্জাম দেয়ার এবং উনাদের মুবারক খিদমতে ফানা হয়ে বাক্বা হওয়ার তাওফীক দান করুন। আমাদের কবুল করুন, রহমত করুন, মদদ করুন ও কামিয়াব করুন। আমীন!
মূলত এসব অনুভূতি আসে নেক ছোহবত মুবারক থেকে। আর খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ আলাইহিস সালাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ আলাইহিস সালাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকা ঋণের টাকা ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বিদেশী ঋণ নির্ভরতা থেকে সরকারকে তওবা করতে হবে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












