সম্পাদকীয়-১
মুবারক হো ১৫ই রমাদ্বান শরীফ! তথা পবিত্র দ্বীন ইসলাম উনার সম্মানিত পঞ্চম খলীফা, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতিন্ নাবিইয়ি, আওলাদু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
গোটা উম্মাহ ও মুসলিম বিশ্বের প্রত্যেক সরকারের উচিত- যথাযথ ভাবমর্যাদা ও ভাবধারার সাথে এ দিবস মুবারক পালন করা।
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
বর্তমান যুগকে বলা হচ্ছে অবাধ তথ্য প্রবাহের যুগ। স্যাটেলাইট, ইন্টারনেট, ফেইসবুকসহ অনেক তথ্যভান্ডার সম্পর্কে প্রায় সবাই অবগত। প্রসঙ্গত উল্লেখ্য, যে কোনো প্রবাহকেই কিন্তু ঘুরিয়ে দেয়া যায়। এবং ঘুরিয়ে দেয়া হয়ও। একইভাবে আজকের কথিত অবাধ তথ্য প্রবাহকেও সত্যিকার অবস্থান থেকে ঘুরিয়ে দেয়া হয়েছে কীনা? বা হচ্ছে কীনা? সে বিষয়ে চিন্তাশীলের সংখ্যা খুবই কম। অথচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ঈমান, মৃত্যু, কবর, হাশর-নশর, পুলছিরাত, ক্বিয়ামত, জান্নাত, জাহান্নাম এগুলো হলো সবচেয়ে প্রয়োজনীয় তথ্য। এসব তথ্য মূল্যায়ন, অনুসরণ, পালনের মাধ্যমে যে কারো অনন্তকাল জাহান্নাম বা জান্নাতে অবস্থান হবে। দুনিয়াবী জিন্দেগী তার তুলনায় কিছু থেকে কিছুই না। সেক্ষেত্রে দুনিয়ায় ভালভাবে বাঁচার জন্য যদি ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্র থেকে এতসব উদ্যোগ, পরিশ্রম, পরিকল্পনা, প্রচেষ্টা নেয়া হয় তবে চিরস্থায়ী জিন্দেগীর জন্য কতদূর কি নিতে হবে? সর্বপোরি আশরাফুল মাখলুকাত হিসেবে মনুষত্বের বিকাশ ও পরিচর্যায় কত ব্যাপকভাবে মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কিত মা’রিফাত মুবারক, মহব্বত মুবারক অর্জন করতে হবে? তা’যীম-তাকরীম মুবারক করতে হবে? খিদমত মুবারক উনার আঞ্জাম দিতে হবে? ছানা-ছিফত মুবারক করতে হবে? শোকরগোযারী মুবারক করতে হবে?
মহান আল্লাহ পাক তিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ও আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সুমহান ফযীলত সম্পর্কে ইরশাদ মুবারক করেন, “আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি (উম্মতদেরকে) বলুন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। (আর তোমাদের পক্ষে তা দেয়াও সম্ভব নয়) তবে যেহেতু তোমাদের ইহকাল ও পরকালে নাজাত লাভ করতে হবে, মহব্বত-মা’রিফাত, রেযামন্দি মুবারক হাছিল করতে হবে সেহেতু তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে- আমার নিকটজন তথা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ও আওলাদ আলাইহিমুস সালাম উনাদের প্রতি তোমরা সদাচরণ করবে।” (পবিত্র সূরা শূরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)
(২)
প্রসঙ্গত আজ সুমহান বরকতময় ১৫ই রমাদ্বান শরীফ হলেন- হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম ব্যক্তিত্ব মুবারক সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান ও বরকতময় দিন।
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৩য় হিজরী সনের ১৫ই রমাদ্বান শরীফ ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাদ আছর পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের পর উনাকে মহাসম্মানিত নূরুল আজহার মুবারক অর্থাৎ কোল মুবারক-এ তুলে নিয়ে উনার ডান কান মুবারকে আযান মুবারক এবং বাম কান মুবারক-এ ইকামত মুবারক দেন। অতঃপর তাহনীক মুবারক করান। এবং সপ্তম দিনে এক জোড়া দুম্বা কুরবানী মুবারক করেন এবং উনার মাথা মুবারক-এর চুল মুবারক মু-ন করে সে চুল মুবারক উনার সমপরিমাণ ওজনে রূপা দরিদ্র ও অভাবীদের মাঝে বিতরণ করেন। আর তখন হতেই মাথার চুলের ওজনে ছদকা দেয়া ও পবিত্র আকীক্বা মুবারক করা একটি খাছ সুন্নত মুবারকে পরিণত হয়।
(৩)
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শৈশবের প্রায় সাড়ে ৭ বছর নিজের নানাজান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত ছোহবত মুবারকে কাটিয়েছেন। আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বেমেছাল মহব্বত মুবারক করতেন। এমনভাবে যে, উনাকে নূরুন নুবুওওয়াহ (কাঁধ মুবারক-এ) নিয়ে বলতেন, “আয় মহান আল্লাহ পাক! আমি উনাকে মহব্বত মুবারক করি, আপনিও উনাকে মহব্বত মুবারক করুন। যে ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে মহব্বত মুবারক করে, উনারা প্রকৃতপক্ষে আমাকে মহব্বত মুবারক করে। আর যে ব্যক্তি উনাদের সাথে হিংসা করবে এবং উনাদের সাথে শত্রুতা করবে তারা প্রকৃতপক্ষে আমার সাথে শত্রুতা করেছে।” নাঊযুবিল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ত্রিশ (৩০) বছরের খাছ খিলাফত মুবারক উনার পঞ্চম খলীফা। তিনি উনার পিতা সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পর প্রায় ৬ মাস খিলাফত পরিচালনা করেন।
(৪)
প্রসঙ্গত উল্লেখ্য, পবিত্র দ্বীন ইসলাম উনার পঞ্চম খলীফা, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতিন নাবিইয়ি, আওলাদু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনা মুবারক করলে উম্মাহর মাঝে তথা ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশের মানুষদের মাঝে উনার অব্যক্ত, অনুপম প্রভাব মুবারক পড়তো। প্রতিফলন হতো। অব্যক্ত অশেষ রহমত নাযিল হতো। তাতে করে এদেশবাসীর মাঝে দুর্নীতি থেকে সব সামাজিক ব্যাধি দূর হতো। ব্যক্তি, সমাজ ও সরকার কলুষমুক্ত হতো।
কিন্তু তার বিপরীতে ফাসিক ফুজ্জার আর কাফির মুশরিকদের সাথে সম্পর্কিত বিভিন্ন ঘটনা ও দিবসকে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে তাতে বলতে হয় বর্তমানে ভয়াবহ তথ্য সন্ত্রাস, তথ্য কারচুপি ও তথ্য বিভ্রাট করা হচ্ছে। বলাবাহুল্য, সহজলভ্য এবং স্বতঃর্স্ফূত রহমত থেকে বঞ্চিত করে বিকৃত মানসিকতায় প্রবাহিত করার দায়ভার ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশের সরকার কিছুতেই এড়াতে পারে না।
তবে রাষ্ট্রযন্ত্রকে মনে রাখতে হবে যে, কেবলমাত্র যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক লাভে তথা উনার যথাযথ খিদমত মুবারক ও তা’যীম-তাকরীম মুবারকই আজকের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের নিয়ামত মুবারক হাছিল সম্ভব। কারণ বর্তমান যামানায় উনিই হচ্ছেন লক্ষ্যস্থল আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












