সম্পাদকীয়-১
আজ মহিমান্বিত সুমহান ২১ই রমাদ্বান শরীফ। যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
গোটা উম্মাহ ও মুসলিম বিশ্বের প্রত্যেক সরকারের উচিত- যথাযথ ভাবমর্যাদা ও ভাবধারার সাথে এ দিবস মুবারক পালন করা।
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
মুসলমান হওয়াটা যে কত সর্বোত্তম, সম্মানিত, সমৃদ্ধ ও ছহীহ এবং অনিবার্য বিষয়- সে বোধ আজ মুসলমানদের মাঝে নেই। মুসলমান মানেই হচ্ছেন- উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যাঁর উসীলায় মুসলমান লাভ করেন তাওহীদ শরীফ, রিসালত শরীফ উনার ইলম, হালাল-হারাম সম্পর্কিত ইলম, শরয়ী হুকুম আহকাম উনার ইলম, জাহান্নাম-জান্নাত সম্পর্কিত ইলম, মোয়ামেলাত, মোয়াশেরাত ইত্যাদি সবকিছুর ইলম ও আমল। এসব কিছুর লক্ষ্য মূলত মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক, মা’রিফাত মুবারক ও সন্তুষ্টি মুবারক লাভের অভিপ্রায়। আর মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক, মা’রিফাত মুবারক হাছিলের মূল মাধ্যম হচ্ছেন- আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারক, মা’রিফাত মুবারক, নিসবত মুবারক, তায়াল্লুক মুবারক অর্জন। আর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত-মা’রিফাত মুবারক, নিসবত-তাওয়াল্লুক মুবারক লাভের একমাত্র মাধ্যম হলেন- উনার মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনাদের পাশাপাশি উনাদেরই অন্তর্ভুক্ত মহাসম্মানিত বারো ইমাম উনাদের প্রতি তা’যীম-তাকরীম মুবারক, হুসনে যন মুবারক, নিসবত-তায়াল্লুক মুবারক, স্মরণ মুবারক, মূল্যায়ন মুবারক তথা মুহব্বত-মা’রিফাত মুবারক অর্জন।
(২)
মুসলমানদের জন্য ‘মহাসম্মানিত বারো ইমাম আলাইহিমুস সালাম অভিধায়, আখাচ্ছুল খাছ রহমত মুবারক, বরকত মুবারক, মাগফিরাত মুবারক, নাযাত মুবারক এবং অবর্ণনীয় ফজিলত মুবারকের বিষয় রয়েছে; সাধারণ মুসলমান তো বটেই নামধারী মালানারাও তা জানেনা। নাঊযুবিল্লাহ! অথচ মুসলমানের জন্য মহাসম্মানিত বারো ইমাম আলাইহিমুস সালাম উনাদের সংখ্যা মুবারক, নাম মুবারক, মহাসম্মানিত জীবনী মুবারক বিশেষ বিশেষ ঘটনা মুবারক, বিশেষ করে উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস এবং বিছালী শান মুবারক প্রকাশ দিবস উনাদের দিন, তারিখ মুবারক জানা এবং মহাশান-শওকতে ও ব্যাপক জাক-জমক সহকারে পালন করার কথা ছিল। কিন্তু সে বিষয় বা ইতিহাস এতোদিন যাবত শুন্যই ছিল। তবে এ উম্মাহর প্রতি ছাহিবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার বেশুমার ইহসান মুবারক, তোফায়েল ও তোহফা মুবারক যে, তিনি এ উম্মাহকে উল্লিখিত মহাসম্মানিত বিষয়ে বিশেষ তাজদীদ মুবারক তথা ইলম মুবারক দান করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি পালন করার জন্য বেমেছাল ফায়েজ-তাওয়াজ্জুহ মুবারক দিচ্ছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৩)
ছাহিবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ মুবারক থেকে জানা যায়- ইমামুল আউলিয়া, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ২০৮ হিজরী সনের ২১শে রমাদ্বান শরীফ জুমুয়াহ বার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। তিনি ৫৯ বছর ১০ মাস ১০ দিন দুনিয়াবী হায়াত মুবারক লাভ করেছেন। আর এটাই হচ্ছে বিশুদ্ধ মত। সুবহানাল্লাহ!
ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আহলু বাইত শরীফ উনাদের অষ্টম ইমাম। সুবহানাল্লাহ! উনার মুবারক নাম আলী আলাইহিস সালাম। কুনিয়াত মুবারক আবুল হাসান। রিদ্বা উনার অন্যতম লক্বব বা উপাধি। সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, আমি আমার কুনিয়াত মুবারক উনাকে দিয়েছি। উনার নাম মুবারক উনার সম্মানিত পিতা তিনি ‘মামুনুর রিদ্বা’ রেখেছিলেন এবং উনাকে বেলায়েত পদেরও ওসিয়ত মুবারক করেছিলেন। তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার নাম মুবারক ‘আর রিদ্বা’ রাখেন। কেননা, তিনি আকাশে মহান আল্লাহ পাক উনার রিদ্বা (সন্তুষ্টি) এবং পৃথিবীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রিদ্বা ছিলেন। সুবহানাল্লাহ! তিনি এরূপ বৈশিষ্ট্য মুবারক উনার অধিকারী ছিলেন যে, তিনি আপন মিত্রদের ন্যায় শত্রুদের প্রতিও সন্তুষ্ট থাকতেন। উনার সম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি আলাইহিস সালাম তিনি বলতেন, আমার আওলাদকে আপনারা রিদ্বা বলে ডাকবেন। তিনি যখন উনাকে সম্বোধন করতেন, তখন বলতেন, হে আবুল হাসান! সুবহানাল্লাহ!
(৪)
প্রসঙ্গত উনার শান-মান মুবারক সম্পর্কে মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ মুবারক- “আমার পর বারোজন ইমাম আসবেন।” অর্থাৎ উনার বুযুর্গী মুবারক সম্পর্কে খোদ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যই বর্ণিত আছে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সঙ্গতকারণেই মুসলমানদের উচিত- উনার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম মুহব্বত রাখা, তা’যীম তাকরীম করা বিশেষ করে পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ২১ তারিখে উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত দিন হিসেবে মহাসমারোহে, ব্যাপক শান-শওকত ও জওক-শওক সহকারে পালন করা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












