মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলো হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মুগদা সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল নিশি জারি করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে অ্যাডভোকেট মশিহুর রহমান জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুগদা সড়কের দুই পাশে ব্যক্তিগত বাড়ি ও দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। হাইকোর্টে রিট আবেদন করলে মুগদা সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল নিশি জারি করেছে আদালত। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর যে আবেদন দেওয়া হয়েছে তা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।