‘মুক্তিযুদ্ধ-ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না’
নিজস্ব সংবাদদাতা:
মুক্তিযুদ্ধ ও ইসলামের মাধ্যমে দেশকে বিভাজন করা যাবে না বলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাসনবিরোধী যাত্রা শেষে শাহবাগের সমাবেশে একথা বলেছে সে।
এসময় নাহিদ বলেছে, বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে সুরাহা করতে পারি নাই। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না। ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার।
সে বলেছে, আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র কায়েম করার বারবার চেষ্টা করেছে। আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্খা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।