মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি - উপদেষ্টা সাখাওয়াত
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি। এটা আমাদের যুদ্ধ। সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল সেটা আমরা স্মরণ করি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির পোস্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত বলেন, ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছে, সেটি তার ব্যক্তিগত। ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ এটি বাংলাদেশের। নয় মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এ ধরণের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।